নিজস্ব প্রতিবেদক:-
নির্বাচন কমিশন (ইসি) আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করেছে। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই ভোট অনুষ্ঠিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে ইসি কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।
তিনি বলেন, রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের সঙ্গে সংলাপ আগামী সেপ্টেম্বরের শেষ নাগাদ শেষ করা হবে। এতে এক থেকে দেড় মাস সময় লাগতে পারে।
তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্দেশ দিয়েছেন যেন রমজানের আগে, অর্থাৎ ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্দেশনা অনুযায়ী রোডম্যাপ তৈরি করা হয়েছে।
ইসি সচিব বলেন, রোডম্যাপে কয়েকটি মূল বিষয় অন্তর্ভুক্ত থাকবে তা হলো- রাজনৈতিক দলের নিবন্ধন, আসন পুনর্বিন্যাস, পর্যবেক্ষক নিয়োগ, জনগণের প্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংস্কার, বিধি-বিধান প্রণয়ন, আইটি-ভিত্তিক ভোটার তালিকা হালনাগাদ, প্রবাসীদের ডাকযোগে ভোটের সুযোগ এবং নির্বাচনী সরঞ্জাম সংগ্রহ।
এর আগে বুধবার প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে রোডম্যাপের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। বৈঠকে চার কমিশনার ও সচিব উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : কামাল মাহমুদ লেলিন
অফিস ঠিকানাঃ ক-১৮/৫/এ/৫ (৩তলা) কুড়িল বড়বাড়ী,ভাটারা,ঢাকা-১২২৯