1. admin@timesnews71.com : অ্যাডমিন :
নির্বাচন বিলম্বিত হলে কারা সুবিধাপ্রাপ্ত হবে, তা চিন্তা করতে হবে | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

নির্বাচন বিলম্বিত হলে কারা সুবিধাপ্রাপ্ত হবে, তা চিন্তা করতে হবে

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আজ কিছু কিছু সংখ্যক লোক বা সংগঠন কথায় কথায় বলে, বিএনপি নির্বাচন ছাড়া কিছুই বোঝে না। আমারা যেহেতু জনগণের রাজনীতে বিশ্বাস করি, ভোটের রাজনীতিতে বিশ্বাস করি, স্বাভাবিকভাবে আমরা জনগণের কাছে ভোট বা নির্বাচন চাইবো। একটি স্বাভাবিক ব্যাপারকে কেন কিছু সংখ্যক লোক অস্বাভাবিক ব্যাপারে পরিণত করতে চাইছে, সেটি আমাদের চিন্তা করে দেখতে হবে।

তিনি আরও বলেন, এখানে কারও কোনো লক্ষ্য-উদ্দেশ্য আছে কিনা সেটি আমাদের ভেবে দেখতে হবে। বাংলাদেশে এই মুহূর্তে নির্বাচন যদি বিলম্বিত হয়, কারা সুবিধাপ্রাপ্ত হবে এটি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে মহানগর বিএনপি আয়োজিত দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান।

সম্মেলনে তারেক রহমান বলেন, ‘দেশে যদি আমরা গণতন্ত্রের ভিত্তি রচনা করতে পারি, গণতন্ত্রেত চর্চাকে অব্যাহত রাখতে পারি, তাহলে এই দেশকে এবং দেশের মানুষকে ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করা সম্ভব হবে। আমরা যতবেশি দেশে গণতন্ত্রেত চর্চাকে অব্যাহত রাখতে পারবো, যত বেশি মানুষের ভোটের অধিকারকে নিশ্চিত করতে পারবো; তত বেশি দেশ এবং দেশের মানুষকে ষড়যন্ত্রের হাত থেকে নিরাপদে রাখতে পারবো।’

তিনি আরও বলেন, দেশে যদি গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকে, মানুষের ভোটের অধিকার নিশ্চিত থাকে, তাহলে বিএনপি সাংগঠনিকভাবে শক্তিশালী হয়। দেশে গণতন্ত্রের ভিত্তি যত মজবুত হবে, ভোটের অধিকার যত নিশ্চিত হবে, বিএনপির রাজনৈতিক ভিত্তি তত শক্তিশালী হবে।

এসময় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, কেন্দ্রীয় বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জাকারিয়া তাহের সুমন, কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হাজী আমির উর রশিদ ইয়াছিন, কেন্দ্রীয় বিএনপির কুমিল্লা বিভাগ সহ-সাংগঠনিক সম্পাদক হাজি মোস্তাক মিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71