1. admin@timesnews71.com : অ্যাডমিন :
নূরুল হককে দেখতে ঢামেক হাসপাতালে স্বাস্থ্য উপদেষ্টা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইউক্রেনের সামরিক প্রধানকে সরিয়ে দিলেন জেলেনস্কি দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস ইরানে টানা ১১তম দিনে মার্কিন হামলা, একের পর এক বিস্ফোরণ মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ

নূরুল হককে দেখতে ঢামেক হাসপাতালে স্বাস্থ্য উপদেষ্টা

  • প্রকাশের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:-

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা জনাব নূরজাহান বেগম আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হককে দেখতে যান এবং তাঁর সুচিকিৎসার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। তিনি আজ দুপুর দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান।
এ সময় স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান উপস্থিত ছিলেন। কর্তব্যরত চিকিৎসকগণ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয় স্বাস্থ্য উপদেষ্টাকে
অবহিত করেন। উপদেষ্টা এসময় নূরের স্ত্রীকে সান্ত্বনা দেন ও এ বিপদের সময় তাঁর পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

স্বাস্থ্য উপদেষ্টা পরে নূরুল হকের সাথে একইসময় আহত ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসানকে দেখতে তাঁর কেবিনে যান ও তার চিকিৎসার খোঁজ খবর নেন। এসময় নাজমুলের মা, স্ত্রী ও স্বজনদের সাথে স্বাস্থ্য উপদেষ্টা কথা বলেন ও তাদের সান্তনা দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71