1. admin@timesnews71.com : অ্যাডমিন :
নেতানিয়াহুর বাসভবনে হিজবুল্লাহর ড্রোন হামলা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

নেতানিয়াহুর বাসভবনে হিজবুল্লাহর ড্রোন হামলা

  • প্রকাশের সময় : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

ড্রোন হামলার সময় নেতানিয়াহু, তার স্ত্রী এবং পরিবার ওই বাসভবনে ছিলেন না
আরও দুটি ড্রোন আটকে দেওয়া হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। তবে সে সময় সেখানে ছিলেন নেতানিয়াহু এবং তার পরিবার।

ইসরায়েলি সেনাবাহিনী এ তথ্য নিশ্চিত করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানানো হয়েছে, আজ শনিবার সকালে লেবানন থেকে ছোড়া একটি ড্রোন তেল আবিবের উত্তরে সিজারিয়ায় নেতানিয়াহুর বাসভবনে আঘাত হেনেছ। তবে এ সময় নেতানিয়াহু, তার স্ত্রী এবং পরিবার ওই বাসভবনে ছিলেন না। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ ছাড়া অন্য দুটি ড্রোন আটকে দেওয়া হয়েছে বলেও দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। ওই সময়ে তেল আবিবে হামলার সতর্ক সংকেত বেজে ওঠে।

আলজাজিরা জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী ও নেতানিয়াহুর দপ্তর উভয়ই ড্রোন হামলার সত্যতা নিশ্চিত করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71