টাইমসনিউজ ডেস্ক
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিতে মঞ্চে উঠতেই বয়কটের মুখে পড়লেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) তার ভাষণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই বেশ কয়েকজন রাষ্ট্রপ্রধান ও তাদের প্রতিনিধি বিক্ষোভস্বরূপ অধিবেশন কক্ষ ত্যাগ করেন। ফলে নেতানিয়াহু প্রায় ফাঁকা কক্ষেই ভাষণ দিতে বাধ্য হন।
আনাদোলু’র খবরে বলা হয়েছে, প্রথমেই তুরস্কের স্থায়ী দূত অধিবেশন কক্ষ ত্যাগ করেন। পরে আরও অনেকে বের হয়ে আসায় জাতিসংঘের অধিবেশন কক্ষ প্রায় শূন্য হয়ে পড়ে। জাতিসংঘের সরাসরি সম্প্রচারিত ভিডিওতে দেখা যায়, নেতানিয়াহু বক্তব্য শুরু করার পর আরব বিশ্বের প্রতিনিধিরাসহ অনেক প্রতিনিধি কক্ষ ত্যাগ করেন।
নেতানিয়াহুর এই বয়কটের পেছনে রয়েছে ফিলিস্তিনি সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠী হামাসের আহ্বান। হামাস যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত নেতানিয়াহুর ভাষণ প্রত্যাখ্যান করতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছিল।
এক বিবৃতিতে হামাস জানিয়েচিল, নেতানিয়াহু ৪১ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে।
প্রকাশক ও সম্পাদক : কামাল মাহমুদ লেলিন
অফিস ঠিকানাঃ ক-১৮/৫/এ/৫ (৩তলা) কুড়িল বড়বাড়ী,ভাটারা,ঢাকা-১২২৯