টাইমসনিউজ ডেস্ক
“আমরা এখনও অবরুদ্ধ আছি। তারা আমার পদত্যাগ চেয়েছে, আমি বলেছি; ঠিক আছে, যদি আমি পদত্যাগ করলে তুমি অটোপাস পাও, তাইলে আমি পদত্যাগ করবো।
এবারের এইচএসসির ফল প্রকাশের ব্রিফিংয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।
এইচএসসি পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের দাবিতে শিক্ষার্থীদের একটি অংশের বিক্ষোভ ঘিরে ঢাকা শিক্ষা বোর্ডে দিনভর তুলকালামের মধ্যে পদত্যাগের ঘোষণা দিয়েছেন এ বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠিয়ে দেবেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন তিনি।
এবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতির দায়িত্ব পালন করা তপন কুমার বলেন, “আমরা এখনও অবরুদ্ধ আছি। তারা আমার পদত্যাগ চেয়েছে, আমি বলেছি; ঠিক আছে, যদি আমি পদত্যাগ করলে তুমি অটোপাস পাও, তাইলে আমি পদত্যাগ করব। দেখ তোমরা মন্ত্রণালয় থেকে অটো পাস আনতে পার কি না। আমাদের কিছু করার নাই।”
প্রকাশক ও সম্পাদক : কামাল মাহমুদ লেলিন
অফিস ঠিকানাঃ ক-১৮/৫/এ/৫ (৩তলা) কুড়িল বড়বাড়ী,ভাটারা,ঢাকা-১২২৯