প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৩:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৬, ২০২৪, ১:১৪ এ.এম
পদত্যাগ করলেন ঢাকা ওয়াসার চেয়ারম্যান

টাইমসনিউজ ডেস্ক
ঢাকা পানি সরবারাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা) বোর্ডের চেয়ারম্যান সুজিত কুমার বালা পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১৫ আগস্ট) তিনি পদত্যাগ করেন। ২০২৩ সালের ২১ মে সুজিত কুমার বালা নিয়োগ পান।
সূত্র জানায়, অসুস্থতা জনিত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন সুজিত কুমার বালা।
জানা যায়, চেয়ারম্যান সুজিত কুমার বালা বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর ওয়াটার অ্যান্ড ফ্লাড ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের অধ্যাপক ছিলেন। ঢাকা পানি সরবারাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৬ এর ৭ (১) ধারা অনুযায়ী ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছিল।
প্রকাশক ও সম্পাদক : কামাল মাহমুদ লেলিন
অফিস ঠিকানাঃ ক-১৮/৫/এ/৫ (৩তলা) কুড়িল বড়বাড়ী,ভাটারা,ঢাকা-১২২৯
Copyright © 2026 টাইমস নিউজ ৭১. All rights reserved.