টাইমস নিউজ৭১ ডেস্ক
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে পদত্যাগপত্র জমা দিয়েছেন নরেন্দ্র মোদী। বুধবার (৫ জুন) রাষ্ট্রপতি তার এই পদত্যাগপত্র গ্রহণ করেছেন। নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতির কাছে নিজের এবং মন্ত্রিসভার পদত্যাগপত্র জমা দিয়ে নতুন সরকার গঠনের দাবি জানান মোদী।
এদিকে একটি সূত্র জানিয়েছে, যদি জোটের সঙ্গে বোঝাপড়া ঠিক থাকে তাহলে, আগামী শনিবার (৮ জুন) সন্ধ্যায় দিল্লিতে মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হবে। ফলে তৃতীয় বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় বসতে যাচ্ছেন মোদী।
প্রকাশক ও সম্পাদক : কামাল মাহমুদ লেলিন
অফিস ঠিকানাঃ ক-১৮/৫/এ/৫ (৩তলা) কুড়িল বড়বাড়ী,ভাটারা,ঢাকা-১২২৯