1. admin@timesnews71.com : অ্যাডমিন :
পররাষ্ট্র ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টাদ্বয়ের কাপ্তাই লেক পরিদর্শন | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

পররাষ্ট্র ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টাদ্বয়ের কাপ্তাই লেক পরিদর্শন

  • প্রকাশের সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আজ রাঙ্গামাটির বার্গী লেইক ভ্যালী থেকে শুভলং ঝর্ণা এবং শুভলং বাজার হয়ে রাঙ্গামাটি শহরের স্টেডিয়াম ঘাট পর্যন্ত স্পিড বোটে চড়ে কাপ্তাই লেক পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, পার্বত্য চট্টগ্রামের সৌন্দর্য হলো পাহাড় ও কাপ্তাই লেক। এই লেক পার্বত্য অঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কাপ্তাই লেককে মৎস্য চাষের উপযোগী করে গড়ে তুলতে হবে, যাতে তীরবর্তী জনগণ এর সুবিধা থেকে বঞ্চিত না হয়।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা বলেন, ১৯৬০ সালে কাপ্তাই বাঁধের কারণে পার্বত্য এলাকার জনগণের যে ক্ষতি হয়েছে, তা ভুলে গিয়ে আমাদের অপার সম্ভাবনাময় কাপ্তাই লেককে কাজে লাগাতে হবে। এই লেক স্বর্ণের মতো মূল্যবান সম্পদ, যা পার্বত্য চট্টগ্রামের মানুষের ভাগ্য পরিবর্তনে সহায়ক হবে। তিনি আরো বলেন, সরকার সকল সম্প্রদায়ের অধিকার রক্ষা এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

সুপ্রদীপ চাকমা জানান, বর্তমান সরকার পার্বত্য চট্টগ্রামে উন্নয়নের জন্য সকল দরজা খুলে দিয়েছে। পাহাড়ি জনগণ কৃষি বিভাগের উন্নয়ন থেকে পিছিয়ে রয়েছে, যা পরিবর্তন করতে হবে। পাহাড়িরা দেশের মূলধারার সঙ্গে যুক্ত হতে চায়।

এ সময় রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কঙ্কন চাকমা, রাঙ্গামাটি জেলা প্রশাসক, পুলিশ সুপার-সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71