1. admin@timesnews71.com : অ্যাডমিন :
পরাজয় দিয়ে ভারত সফর শুরু বাংলাদেশের | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

পরাজয় দিয়ে ভারত সফর শুরু বাংলাদেশের

  • প্রকাশের সময় : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ভারত সফরে গিয়েছিল টিম টাইগার। কিন্তু চেন্নাইয়ে প্রমাণ হয়ে গেল, দুই প্রতিপক্ষের শক্তির পার্থক্য কতটা। চরম ব্যাটিং ব্যর্থতায় সিরিজের প্রথম টেস্টে ২৮০ রানের বিশাল ব্যবধানে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। চতুর্থ দিন প্রথম সেশনেই শেষ হয়ে গেছে ম্যাচ।

৫১৫ রানের বিশাল টার্গেটে চেন্নাই টেস্টের চতুর্থ দিন আজ রবিবার ৪ উইকেটে ১৫৮ রান নিয়ে আজ দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। প্রথম ঘণ্টা বেশ ভালোই ব্যাটিং করেছেন সাকিব আল হাসান এবং নাজমুল হোসেন শান্ত। দিনের প্রথম আঘাত হানেন রবিচন্দ্রন অশ্বিন। তার বল সোজা ব্যাটে ঠেকাতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন সাকিব আল হাসান (২৫)। এর আগে তিনি রবীন্দ্র জাদেজাকে ডাউন দ্য উইকেটে এসে মারতে গিয়ে রিশাভ পান্তর ভুলে স্টাম্পিং থেকে বেঁচে গিয়েছিলেন। সাকিব আউট হওয়ার পরই রবীন্দ্র জাদেজার ঘূর্ণিতে পুল করতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন লিটন দাস (১)।

এরপর আবারও মঞ্চে রবিচন্দ্রন অশ্বিন। তার বলে ৮ রান করে জাদেজার তালুবন্দি হন মেহেদি মিরাজ। এটা তার টেস্ট ক্যারিয়ারের ৩৭তম পাঁচ উইকেট শিকার। পরের ওভারে ১২৭ বলে ৮ চার ৩ ছক্কায় ৮২ রান করা শান্তকে বুমরাহর তালুবন্দি করেন জাদেজা। ফিরতি ওভারে এসে ফের শিকার ধরেন অশ্বিন। তার ৬ষ্ঠ শিকার তাসকিন আহমেদ (৫)। ২৩ রানের মধ্যে নেই ৪ উইকেট। শেষে হাসান মাহমুদকে (৭) বোল্ড করে বাংলাদেশের ইনিংসে ইতি টানেন জাদেজা। ৬২.১ ওভারে ২৩৪ রানে থামে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। ভারত জিতে যায় ২৮০ রানের বিশাল ব্যবধানে। অশ্বিন ৮৮ রানে ৬টি আর জাদেজা ৫৮ রানে নিয়েছেন ৩ উইকেট। একটি নিয়েছেন বুমরা।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71