1. admin@timesnews71.com : অ্যাডমিন :
পাংশা থানার ওসি-এসআইসহ ৩ জনের নামে ধর্ষণচেষ্টার মামলা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

পাংশা থানার ওসি-এসআইসহ ৩ জনের নামে ধর্ষণচেষ্টার মামলা

  • প্রকাশের সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

এক নারীকে হয়রানি, ধর্ষণচেষ্টা ও চাঁদা দাবির অভিযোগে রাজবাড়ীর পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও এক উপ পরিদর্শক (এসআই) সহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

আজ রোববার রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামের ২৫ বছর বয়সী এক গৃহবধূ এ মামলা করেন।

ওসি ও এসআই ছাড়া মামলার আরেক আসামি হলেন পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া গ্রামের এতেম শেখের ছেলে আরিফ হোসেন।

মামলার এজাহার থেকে জানা যায়, গত ২ এপ্রিল রাত ১১টার দিকে পাংশা থানার ওসি মো. সালাউদ্দিনের নির্দেশে এসআই হিমাদ্রি হাওলাদার ও সহযোগী আরিফ হোসেন ওই গৃহবধূর বাড়িতে যান। এ সময় তারা ওই নারীর ঘরের বিভিন্ন কক্ষে তল্লাশি করেন ও তার স্বামীকে খুঁজতে থাকেন।

মামলার অভিযোগে বলা হয়, এক পর্যায়ে গৃহবধূর স্বামীকে না পেয়ে তাকে ধর্ষণের চেষ্টা করা হয়। ওসির নির্দেশে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালানো হয়।

অভিযোগে আরও বলা হয়, পরে স্থানীয় লোকজন ওই গৃহবধূকে ছাড়িয়ে আনার জন্য থানায় গেলে তাদের কাছ থেকে ২০ হাজার টাকা উৎকোচ গ্রহণসহ মোটা অংকের টাকা দাবি করা হয়।

এ ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবরও অভিযোগ করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।

রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) আইনজীবী জাহিদ উদ্দিন মোল্লা বলেন, ট্রাইব্যুনালের বিচারক গৃহবধূর করা মামলাটি আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ফরিদপুর কার্যালয়ের পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71