1. admin@timesnews71.com : অ্যাডমিন :
পাকিস্তানের ড্রোন হামলার জবাবে পাল্টা হামলা চালিয়েছে ভারত | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

পাকিস্তানের ড্রোন হামলার জবাবে পাল্টা হামলা চালিয়েছে ভারত

  • প্রকাশের সময় : শনিবার, ১০ মে, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

পাকিস্তানের ৩টি বিমানঘাঁটিতে ভারত ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। পাকিস্তানের ড্রোন হামলার জবাবে পাল্টা হামলা চালিয়েছে ভারত। এ তথ্য জানিয়েছে বিবিসি,আল জাজিরা ও রয়টার্সসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম।

সংবাদমাধ্যমগুলো জানায়, রাওয়ালপিন্ডির নূর খান, মুরিদ ও শোরকট বিমানঘাঁটিতে হামলায় ভারত একাধিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে জানিয়েছেন পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র। সবগুলো বিমানঘাঁটিই নিরাপদে আছে বলে জানান তিনি। দিল্লি যা শুরু করেছে ইসলামাবাদ তা শেষ করবে বলেও জানান পাকিস্তান সামরিক বাহিনীর মুখপাত্র।

তবে সূত্রের বরাতে অন্তত ৪টি বিস্ফোরণের খবর মিলেছে বলে জানিয়েছে রয়টার্স।

এদিকে ভারতের নতুন ক্ষেপণাস্ত্র হামলার পর পাকিস্তানের সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ জানায়, তারা ভারতের বিরুদ্ধে একটি পাল্টা অভিযান শুরু করেছে। অভিযানের নাম রাখা হয়েছে অপারেশন বেনিয়ান মার্সাস।

এর আগে, জম্মু-কাশ্মীরসহ ভারতের কয়েকটি এলাকায় ড্রোন হামলা চালায় পাকিস্তান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71