1. admin@timesnews71.com : অ্যাডমিন :
পাকিস্তানে মিসাইল হামলা করেছে ভারত | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

পাকিস্তানে মিসাইল হামলা করেছে ভারত

  • প্রকাশের সময় : বুধবার, ৭ মে, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। হামলার বিষয়টি পাকিস্তানি এক সামরিক কর্মকর্তা নিশ্চিত করেছে। এ ঘটনায় এক শিশুসহ নিহত হয়েছে ৩ জন। এছাড়া ১২ জন আহত হয়েছে বলেও দাবি ইসলামাবাদের।

পাকিস্তানের এক সামরিক কর্মকর্তা মঙ্গলবার (৬ মে) দিবাগত রাতে এ তথ্য জানান।

ভারতীয় সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ‘অপারেশন সিঁদুর’ নামের অভিযানে পাকিস্তানের ৯টি জায়গায় হামলা চালানো হয়েছে। তাদের দাবি, এই হামলায় সশস্ত্র গোষ্ঠীর অবকাঠামো লক্ষ্য করা হয়েছে। পাকিস্তানের সেনা সদস্যদের ওপর কোনো হামলা চালানো হয়নি।

বার্তাসংস্থা রয়টার্স জানাচ্ছে, পাকিস্তানের আজাদ কাশ্মিরের রাজধানী মুজাফফরাবাদের পাহাড়ি অঞ্চলের কাছে একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

পাকিস্তানের বিমানবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরি জানান,ভারত থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে যা দেশটির কোটলি, মুজাফফরবাদ ও ভাওয়ালালপুরে আঘাত হানে।

এই কর্মকর্তার দাবি, পাকিস্তানে ক্ষেপণাস্ত্র আঘাত হানার সঙ্গে সঙ্গে তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করে এবং ভারতীয় বিমান পাকিস্তানের আকাশসীমায় প্রবেশে বাধা দেয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71