নিজস্ব প্রতিবেদক:
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ আজ ঢাকায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে ভর্তি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাবনা জেলা শাখার মুখপাত্র জুলাই কন্যা অসুস্থ সিরাজুম মুনিরাকে(২০) দেখতে যান। উপদেষ্টা সিরাজুম মুনিরার শারীরিক ও মানসিক অবস্থার খোঁজখবর নেন এবং তার সুচিকিৎসার জন্য আর্থিক সহায়তা দানের আশ্বাস দেন।
সিরাজুম মুনিরা মস্তিষ্কে রক্তক্ষরণ ও নাক দিয়ে রক্ত পড়া শুরু হলে তিনি গত ২৪-৫-২৫ তারিখে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) কেবিন ব্লকের সাত তলায় আইসিইউ ইউনিটে ২ নম্বর বেডে ডাক্তার যাদব চক্রবর্তীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। তার মা জহুরা খাতুন(০১৭৭০৫৪১৭৯৯) সাথে যোগাযোগ করা জানা যায় মুনিরার মস্তিষ্কের রক্তক্ষরণ এবং নাক দিয়ে রক্ত পড়া বন্ধ হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : কামাল মাহমুদ লেলিন
অফিস ঠিকানাঃ ক-১৮/৫/এ/৫ (৩তলা) কুড়িল বড়বাড়ী,ভাটারা,ঢাকা-১২২৯