1. admin@timesnews71.com : অ্যাডমিন :
পারমাণবিক বোমা তৈরির খুবই কাছাকাছি রয়েছে ইরান | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

পারমাণবিক বোমা তৈরির খুবই কাছাকাছি রয়েছে ইরান

  • প্রকাশের সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

পারমাণবিক বোমা তৈরির খুবই কাছাকাছি রয়েছে ইরান। সম্প্রতি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-এর একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরান নাটকীয়ভাবে তার ইউরেনিয়াম মজুতকে সমৃদ্ধ করেছে। ইতোমধ্যে তারা ৬০ শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়াম মজুত করেছে। যেটা পারমাণবিক বোমা তৈরিতে যতটুকু ইউরেনিয়াম দরকার, তার প্রায় ৯০ শতাংশের সমান। আইএইএ-এর পরিচালক রাফায়েল গ্রসি শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন।

আইএইএ এক গোপন প্রতিবেদনে তার সদস্য রাষ্ট্রগুলোকে সতর্ক করেছে যে ইরান খুবই দ্রুত গতিতে তার ইউরেনিয়াম মজুত বৃদ্ধি করছে। তারা সেটা এমনভাবে পরিশোধন করছে, যেন তা বেসামরিক পারমাণবিক শক্তি অথবা পারমাণবিক অস্ত্রতে জ্বালানি হিসেবে ব্যবহৃত হতে পারে।

মিডল ইস্ট মনিটর জানিয়েছে, আইএইএ-এর এই প্রতিবেদন পশ্চিমা দেশগুলোকে আরো গভীরভাবে উদ্বিগ্ন করবে। কারণ, তারা আগে থেকেই বলে আসছে যে বেসামরিক কোনো কর্মসূচির অধীনে এত বেশি পরিমাণ ইউরেনিয়াম মজুতের যৌক্তিকতা নেই। এছাড়া পারমাণবিক বোমা বানানো ছাড়া এতো অধিক পরিমাণ ইউরেনিয়াম মজুদের দরকারও নেই।

আইএইএ জানিয়েছে, ইরান ইতোমধ্যে ৬০ শতাংশ ইউরেনিয়াম মজুত করেছে। সেখান থেকে তারা যদি আরেকটু পরিমাণ বৃদ্ধি করে, তাহলে এর মাধ্যমে অন্তত চারটি পারমাণবিক বোমা তৈরি করতে পারব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71