1. admin@timesnews71.com : অ্যাডমিন :
পুনাক মানবিক ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে কাজ করে যাচ্ছে -- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

পুনাক মানবিক ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে কাজ করে যাচ্ছে — মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

  • প্রকাশের সময় : শুক্রবার, ২ মে, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, পুলিশেরা পুলিশের কাজ করে যাচ্ছে। আর এর বাইরে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) মানবিক ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে যেভাবে কাজ করে যাচ্ছে তার মূলে রয়েছে নারীরা। পুনাক যে কাজ করছে প্রতিষ্ঠিত বড় বড় নারী সংগঠনও এসব করতে পারে না। পুনাক সদস্যদের অনেক অসাধারণ গুণ রয়েছে। পুলিশের সম্পর্কে মানুষ যে ধারণাই থাকুক, পুনাক’র কাজ দেখলে সে ধারণার পরিবর্তন হবে।

উপদেষ্টা আজ ঢাকায় ‘পুলিশ সপ্তাহ ২০২৫’ উপলক্ষ্যে রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে পুনাক’র ‘বার্ষিক সমাবেশ ও আনন্দমেলা-২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

ফরিদা আখতার বলেন, সকালে ঘুম থেকে ওঠে খাবার টেবিলে যা খাওয়া হয় কিংবা রাতে ঘুমানোর সময় যা খাওয়া হয় সেখানে আমার মন্ত্রণালয়ের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আপনাদের বুঝতে হবে, মাছ মাংস, দুধ ডিম, প্রত্যেকটা জিনিসই পুষ্টির মূল উপাদান।

পুনাকের সভানেত্রী আফরোজা হেলেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, পুনাকের কেন্দ্রীয় কমিটির সাবেক সভানেত্রী ফয়জুন নেছা বেগম। এছাড়া পুনাকের কার্যনির্বাহী সদস্য এবং বিভিন্ন জেলা থেকে আগত পুনাকের জেলা সভানেত্রী ও সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি পুনাক পরিবারের সদস্যদের সন্তানদের শিক্ষাবৃত্তি, কোরআন তেলাওয়াত, সংগীত, চিত্রাঙ্কণ, নৃত্য, আবৃত্তি, কম্পিউটার-সহ বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের জন্য পুরস্কার প্রদান করেন। পরে পুনাক’র শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71