1. admin@timesnews71.com : অ্যাডমিন :
পুলিশের অপারেশনাল কার্যক্রম আলাদা কমিশনের অধীনে দেওয়া যেতে পারে -- আইজিপি | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

পুলিশের অপারেশনাল কার্যক্রম আলাদা কমিশনের অধীনে দেওয়া যেতে পারে — আইজিপি

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

পুলিশের অপারেশনাল কার্যক্রম আলাদা কমিশনের অধীনে দেওয়া যেতে পারে বলে মত জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। সোমবার বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, ‘রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে হবে। পুলিশের অপারেশনাল কার্যক্রম আলাদা কমিশনের অধীনে দেওয়া যেতে পারে।’

বাহারুল আলম জানান, ৫ আগস্ট পরবর্তী সময়ে করা মামলাগুলো যথাযথভাবে তদন্ত করতে পুলিশের সব পর্যায়ে নির্দেশনা দেওয়া আছে। কোনো নিরীহ মানুষকে যেন হয়রানি করা না হয়, সেটিও গুরুত্ব দেওয়া হচ্ছে।

আইজিপি বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় ৫ আগস্টের পর ১ হাজার ৫০০ মামলা হয়েছে। এরমধ্যে ৬০০ হত্যা মামলা। এর বাইরে দায়ের করা মামলার মধ্যে দুটিতে অভিযোগপত্র দেওয়া হয়েছে।’

৫ আগস্টের পর একটি মহল হয়রানির উদ্দেশ্যে মূল আসামির সঙ্গে অসংখ্য নিরীহ মানুষকে মামলায় আসামি করছেন বলেও অভিযোগ করেন তিনি। সার্বিক বিষয় পুলিশ সদরদপ্তর তদারকি করছে বলেও জানান আইজিপি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71