1. admin@timesnews71.com : অ্যাডমিন :
পুলিশের কাছ থেকে ছিনিয়ে ছাত্রলীগ নেতাকে বৈষম্যবিরোধী ছাত্র–জনতার মারধর | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

পুলিশের কাছ থেকে ছিনিয়ে ছাত্রলীগ নেতাকে বৈষম্যবিরোধী ছাত্র–জনতার মারধর

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মীমকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর মীমকে আজ বৃহস্পতিবার আদালতে তোলা হয়। পরে আদালত থেকে কারাগারে নিতে প্রিজন ভ্যানে তোলার সময় পুলিশের কাছ থেকে মীমকে ছিনিয়ে নিয়ে মারধর করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীসহ ছাত্র–জনতা।

সন্ধ্যায় মানিকগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এই ঘটনা ঘটে। পরে খবর পেয়ে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সঙ্গে আলাপ করে মীমকে প্রিজন ভ্যানে তুলে কারাগারে পাঠানো হয়।

মানিকগঞ্জ জেলা শহরের উত্তর সেওতা এলাকার যুবদল নেতা গোলাম রফি অপুর ছেলে মনিরুল ইসলাম মীমকে মঙ্গলবার রংপুর থেকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল বুধবার রাতে তাকে মানিকগঞ্জ সদর থানায় নিয়ে আসা হয়। মীমকে আদালতে ওঠানো হয়েছে এমন খবর শুনে আজ বিকেল থেকে আদালত এলাকায় জড়ো হতে শুরু করে ছাত্র–জনতা।

পরিস্থিতি সামাল দিতে তিনটি পিকআপ ভ্যানে করে পর্যাপ্ত পুলিশ আসে ঘটনাস্থলে। বেশ কিছুক্ষণ শিক্ষার্থীদের বোঝানো হলেও তারা পিছু হটেনি। সন্ধ্যার পর পর্যাপ্ত পুলিশ প্রহরায় হেলমেট ও জ্যাকেট পরিয়ে প্রিজন ভ্যানে তোলার চেষ্টা করা হয় মীমকে। এ সময় কয়েক শ’ ছাত্র–জনতা পুলিশের সামনে মীমকে ডিম ছুড়তে থাকে। এক পর্যায়ে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে তাকে কিল–ঘুষি মারতে শুরু করে। প্রিজন ভ্যানে তুলতে ব্যর্থ হয়ে ফের আদালতের হাজতখানায় নেওয়া হয় মীমকে। এরপর খবর পেয়ে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ছাত্রলীগের এই নেতাকে প্রিজন ভ্যানে তুলে কারাগারে পাঠায়।
এ বিষয়ে জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ওমর ফারুক বলেন, ‘গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা ও মারধর করে মীমসহ আওয়ামীলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। যে কারণে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে তাকে ডিম ছোড়ে এবং পিটুনি দেয়।’

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ জানান, আসামি মনিরুল ইসলাম মীমকে সেনাবাহিনীর সহায়তায় কারাগারে পাঠানো হয়েছে। বর্তমানে আদালত এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71