1. admin@timesnews71.com : অ্যাডমিন :
পুলিশের দাবিদাওয়া পূরণে পদেক্ষেপ নেওয়ার আশ্বাস আইজিপির | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

পুলিশের দাবিদাওয়া পূরণে পদেক্ষেপ নেওয়ার আশ্বাস আইজিপির

  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
টাইমসনিউজ ডেস্ক

চলমান উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যদের দাবি পূরণে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে আইজিপি তাঁর দপ্তরে এক বৈঠকে পুলিশ সদস্যদের দাবি পূরণে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

আজ রাতে পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বিকেলে বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা (কনস্টেবল থেকে পুলিশ পরিদর্শক) আইজিপি ময়নুল ইসলামের সঙ্গে দেখা করে তাঁদের দাবিদাওয়া উপস্থাপন করেন। এ সময় আইজিপি ধৈর্য ধরে তাঁদের বক্তব্য গভীর মনোযোগসহকারে শোনেন এবং দ্রুততম সময়ে তা বাস্তবায়নের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

এ সময় পুলিশ সদস্যদের দাবিদাওয়া বাস্তবায়নে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. নাজমুল ইসলামের নেতৃত্বে আট সদস্যের পুলিশ কর্মকর্তাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কমিটি–সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে নিহত পুলিশ সদস্যদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান, আহত পুলিশ সদস্যদের সুচিকিৎসা ও তাঁদের দাবিদাওয়া দ্রুত বাস্তবায়নে সুপারিশ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71