1. admin@timesnews71.com : অ্যাডমিন :
পুলিশ, সোয়াত টিম, ডগ স্কয়াড ও দুই হাজারের বেশি পুলিশ মোতায়েন থাকবে --- ডিএমপি কমিশনার | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

পুলিশ, সোয়াত টিম, ডগ স্কয়াড ও দুই হাজারের বেশি পুলিশ মোতায়েন থাকবে — ডিএমপি কমিশনার

  • প্রকাশের সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

আলী আহসান রবি :-

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে সুষ্ঠু রাখতে ও ক্যাম্পাসের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তারই লক্ষ্যে আগামীকাল ২ হাজার ৯৬ জন পুলিশ, ডগ স্কোয়াড, সোয়াট টিম, বিশেষায়িত টিম, সাদা পোশাকধারী ডিবি পুলিশ নিরাপত্তার দায়িত্বে থাকবেন বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী। তিনি বলেন, ডাকসু ও হল সংসদ নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই।

সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ডিএমপির অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুমের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি এমন তথ্য জানান।
ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী বলেন, বহুল আলোচিত ডাকসুর নিরাপত্তা নিশ্চিত করতে গত ১ সপ্তাহ ধরে নানাবিধ পুলিশি কার্যক্রম পরিচালনা করা হয়েছে, আশা করছি আগামীকাল বড় কোনো ঘটনা ঘটবে না, ১০ তারিখ সন্ধ্যা ৬টা পর্যন্ত এই নিরাপত্তা ব্যবস্থা চালু থাকবে, প্রয়োজনে তা আরও বাড়ানো হবে, গত ১ মাস ধরে ঢাবি প্রশাসনের সঙ্গে আলোচনা সাপেক্ষে এই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বিকেল ৪টা থেকে বন্ধ থাকছে ঢাবি মেট্রোরেল স্টেশন ডাকসু নির্বাচনে কোনো সংশ্লিষ্টতা নেই : সেনাসদর
তিনি জানান, ডিএমপির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ে ৮টি চেকপোস্ট চালু আছে, কেন্দ্র কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, মোবাইল পেট্রোল, ডগ স্কোয়াড, বিশেষায়িত টিম, বোম এক্সপোজাল ইউনিট, সোয়াত টিম, ডিবি (সাদা পোশাকে), সিসিটিভি মনিটরিং সেল, স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স থাকবে, বর্তমানে ঢাকা মেট্রোপলিটন থেকে ইউনিফর্মধারী ১ হাজার ৭ শত ৭১ জন নিয়োজিত আছেন, আগামীকাল তা বেড়ে হবে ২ হাজার ৯৬ জন, এর বাইরে সাদা পোশাকে ডিবি, র‍্যাব ও বিজিবির সদস্যরা থাকবেন।

ডিএমপি কমিশনার বলেন, আজ রাত ৮টা থেকে ১১ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত লাইসেন্সধারী ব্যক্তিরাও অস্ত্র বহন করতে পারবেন না, আমি আমার উপর অর্পিত ক্ষমতাবলে এই নির্দেশনা জারি করলাম।

আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভোটার ও অন্যান্য যে কেউ যেন আইন হাতে তুলে না নেন, যদি অবাঞ্ছিত কেউ ঢুকে তাহলে তাকে যেন পুলিশের হাতে সোপর্দ করা হয়। ছোট ঘটনা হলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে যেন অবহিত করা হয়। আগামীকাল নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে আশা রাখছি।

জাল আইডি কার্ড বানানো বিষয়ে তিনি বলেন, আমরা তথ্য পেয়েছি, এ বিষয়ে ব্যবস্থা নেওয়া চলমান রয়েছে,
সাইবার বুলিং বিষয়ে তিনি বলেন, আমরা অত্যাধুনিক যুগ পার করছি, সামাজিক যোগাযোগ মাধ্যম অনেক শক্তিশালী যে বিকৃত ঘটনা আসছে, আমরা এগুলো নিয়ে কাজ করছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71