1. admin@timesnews71.com : অ্যাডমিন :
পেশকার-পিওনকে ঘুষ দেওয়ার দর নির্ধারণ শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

পেশকার-পিওনকে ঘুষ দেওয়ার দর নির্ধারণ শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির

  • প্রকাশের সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির একটি সভার ‘রেজুলেশনের অংশ বিশেষ’ নামে একটি পত্র সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ওই পত্রে আদালতের পেশকার, পিয়নকে কোন কাজে কত টাকা ‘ঘুষ’ দিতে হবে তা নির্ধারণ করা হয়েছে।

গত ৬ মার্চ দুপুর ২টার দিকে সভাটি অনুষ্ঠিত হয় শরীয়তপুরের অ্যাডভোকেট সুলতান হোসেন মিয়া সভাকক্ষে। ভাইরাল হওয়া ওই পত্রে আদালত-সংশ্লিষ্ট বিভিন্নজনকে কোন কাজে কত অর্থ দেওয়া হবে—এমন অন্তত চারটি সিদ্ধান্ত নেওয়া হয়। পত্রটিতে স্বাক্ষর করেন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ কামরুল হাসান। পত্রটি বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হলে সভার নজরে আসে এবং অনেকেই সমালোচনা করেন।

ভাইরাল হওয়া ওই পত্রে দেখা যায়, আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম কাশেমের সভাপতিত্বে গত ৬ মার্চ নির্বাহী কমিটির সভা-১ অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ কামরুল হাসান।

পত্রে সিদ্ধান্ত জানিয়ে লেখা হয়, সিদ্ধান্ত নং-(২) পেশকার/পিয়নকে সি, আর ফাইলিং এ একশত টাকার বেশি না দেওয়ার সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত নং-(৩) এ যে কোনো দরখাস্তে জি, আর/সি, আর একশত টাকার বেশি না দেওয়ার সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত নং-(৪) এ জামিননামা দাখিলের খরচ মামলা প্রতি একশত টাকার নিচে না এবং দুইশত টাকার বেশি না দেওয়ার সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত নং-(৫) এ গারদখানায় ওকালতনামায় স্বাক্ষরে একশত টাকা, সিভিল ফাইলিংয়ে সর্বোচ্চ দুইশত টাকা ও হলফনামায় একশত টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়।

দেশের মানুষের ন্যায়বিচারের সর্বশেষ ভরসাস্থল আদালতের পেশকার ও পিওনকে সিদ্ধান্ত নিয়ে ঘুষ দেওয়ার এমন পত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনরা বিষয়টি নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শরীয়তপুরের নেতা ইমরান আল নাজির তার ফেসবুক পেজে পত্রটি সংযুক্ত করে ক্যাপশনে লিখেছেন, ‘ঘুষের সার্টিফিকেট দিলো শরীয়তপুর জেলা আইনজীবী সমিতি।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71