1. admin@timesnews71.com : অ্যাডমিন :
‘প্রকল্পের প্রস্তাবনা বাস্তবায়নের মাধ্যমে পায়রা বন্দর নগরী ও কুয়াকাটা উপকূলীয় অঞ্চলের উন্নয়নে ভূমিকা রাখবে’ | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

‘প্রকল্পের প্রস্তাবনা বাস্তবায়নের মাধ্যমে পায়রা বন্দর নগরী ও কুয়াকাটা উপকূলীয় অঞ্চলের উন্নয়নে ভূমিকা রাখবে’

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

“পায়রা বন্দর নগরী ও কুয়াকাটা উপকূলীয় অঞ্চলের পরিবেশ পর্যটন ভিত্তিক সমন্বিত পরিকল্পনা প্রনয়ন” শীর্ষকসমাপ্ত প্রকল্পের প্রস্তাবনা বাস্তবায়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, আজ “পায়রা বন্দর নগরী ও কুয়াকাটা উপকূলীয় অঞ্চলের পরিবেশ পর্যটন ভিত্তিক সমন্বিত পরিকল্পনা প্রণয়ন’ সমাপ্ত প্রকল্পের প্রস্তাবনা বাস্তবায়ন সেমিনারে কিছু প্রস্তাবনা এসেছে। এই প্রস্তাবনাগুলো যেন রিভাইজড আকারে আসে। যা দীর্ঘমেয়াদে এ অঞ্চলের উন্নয়নে ফলাফল নিয়ে আসতে পারে। আমাদের সে লক্ষ্যে কাজ করতে হবে।

উপদেষ্টা আদিলুর রহমান খান আজ ঢাকায় পূর্তভবনে নগর উন্নয়ন অধিদপ্তর গৃহায়ন ও গণপূর্ত আয়োজিত ‘পায়রা বন্দর নগরী ও কুয়াকাটা উপকূলীয় অঞ্চলের পরিবেশ পর্যটন ভিত্তিক সমন্বিত পরিকল্পনা প্রণয়ন’ শীর্ষক সমাপ্ত প্রকল্পের প্রস্তাবনা বাস্তবায়ন বিষয়ে সেমিনারে এ কথা বলেন।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ হামিদুর রহমান খানের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বাংলাদেশের উপকূলীয় অঞ্চলসমূহের প্রত্যাশিত সেবা নিশ্চিতকল্পে Coastal Zone Management Rule প্রণয়ন করার পাশাপাশি সারা দেশের পরিকল্পিত ও সুষম উন্নয়নের লক্ষ্যে স্থানিক পরিকল্পনা (Spatial Planning) প্রণয়ন করার বিষয়ে গুরুত্ব আরোপ করেন।

সেমিনারে“পায়রা বন্দর নগরী ও কুয়াকাটা উপকূলীয় অঞ্চলের পরিবেশ পর্যটন ভিত্তিক সমন্বিত পরিকল্পনা প্রণয়ন” শীর্ষক সমাপ্ত প্রকল্পের প্রস্তাবনা বাস্তবায়ন এবং “Formulation of National Spatial Plan” সংক্রান্ত দুটিবিষয়েউপস্থাপনা প্রদান করা হয়।এ প্রবন্ধের ওপর আলোচনা করেন বুয়েটের অধ্যাপক ড. শামসুল হক, অধ্যাপক ড. ইসরাত ঈসলাম ও অধ্যাপক ড. মোসলেহ উদ্দীন হাসান।স্বাগত বক্তব্য দেন নগর উন্নয়ন অধিদপ্তরের পরিচালক অতিরিক্ত সচিব মো: মাহমুদ আলী।

আজকের সেমিনারে রাজউক চেয়ারম্যান মেজর জেনারেল ছিদ্দিকুর রহমান সরকার (অব:), অতিরিক্ত সচিব মো: আব্দুল মতিন, অতিরিক্ত সচিব শাকিলা জেরিন আহমেদ, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শামিম আখতার, স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি মীর মনজুরুর রহমান। আরো উপস্থিত ছিলেন নগর পরিকল্পনাবিদ ও মন্ত্রণালয় এবং দপ্তর-সংস্থার কর্মকর্তাবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71