1. admin@timesnews71.com : অ্যাডমিন :
প্রকৃতি কেন্দ্রিক টেকসই উন্নয়নে তরুণদের নেতৃত্ব দিতে হবে-- পরিবেশ উপদেষ্টা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

প্রকৃতি কেন্দ্রিক টেকসই উন্নয়নে তরুণদের নেতৃত্ব দিতে হবে– পরিবেশ উপদেষ্টা

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, টেকসই উন্নয়নের জন্য তরুণদের নেতৃত্ব গুরুত্বপূর্ণ। তিনি বলেন, উন্নয়ন মডেলে পরিবর্তন আনতে হবে। প্রকৃতি সংরক্ষণে জীবনচর্চায় পরিবর্তন আনতে হবে। অতিরিক্ত ভোগবাদী জীবন ত্যাগ করতে হবে।

আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে মিশন গ্রিন বাংলাদেশ ও জেসিআই ঢাকা মেট্রোর আয়োজনে ‘এনভায়রনমেন্ট এবং ইনোভেশন সামিট ও অ্যাওয়ার্ড ২০২৪’ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন।

উপদেষ্টা আরো বলেন, পরিবেশ আমাদের জীবনের অংশ। এটি নিশ্বাস নেওয়ার বাতাসের মতোই গুরুত্বপূর্ণ। তরুণদের পরিবেশবান্ধব পরিকল্পনা ও বিদ্যুৎ সাশ্রয়ে কাজ করতে হবে। কম খরচে কিভাবে পরিবেশের উন্নয়ন করা যায় তা নিয়ে ভাবতে হবে।

অনুষ্ঠানে ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পরিবেশ ও জলবায়ু সহনশীল উদ্ভাবনের জন্য পুরস্কৃত করা হয়। পরিবেশ বিজ্ঞানী, শিক্ষাবিদ ও গবেষক-সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71