1. admin@timesnews71.com : অ্যাডমিন :
প্রকৌশলীর গাড়িতে মিললো ৩৭ লাখ টাকা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

প্রকৌশলীর গাড়িতে মিললো ৩৭ লাখ টাকা

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

নাটোরে পুলিশি তল্লাশিতে গাইবান্ধার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. ছাবিউল ইসলামের মিললো প্রায় ৩৭ লাখ টাকা। এসময় তাকে হেফাজতে নেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে নাটোরের সিংড়ায় এই ঘটনা ঘটে।

শুক্রবার (১৪ মার্চ) দুপুরে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসমাউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার মধ্যরাতে নাটোর-বগুড়া মহাসড়কের চলনবিল গেট এলাকায় চেকপোস্টে নিয়মিত তল্লাশি কার্যক্রম চলছিল। রাজশাহীগামী একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। সন্ধান পাওয়া যায় বিপুল টাকার। এসময় গাড়িতে থাকা সাবিউল নিজেকে গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী হিসেবে পরিচয় দেন। পরে, সেনাবাহিনী ও প্রশাসনের উপস্থিতিতে ৩৬ লাখ ৯৪ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়। এগুলো জমি বিক্রির টাকা বলে দাবি করেন সামিউল।

তিনি আরও জানান, সাবিউল ইসলামকে এখনও আটক দেখানো হয়নি। বিষয়টি দুদকে জানানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71