টাইমস নিউজ৭১ ডেস্ক
সম্প্রতি অনলাইন বা ফেসবুকে ঈলিশ মাছ বিক্রির বিঞ্জাপনের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে।
প্রথমে মাছ নিতে বুকিং করতে হবে ৬০০টাকা রাতে ফোন করে বলবে আপনার মাছ প্যাকেট হয়ে বুকিং দিয়ে দিলাম।সকালে কোড নাম্বার নেওয়ার জন্য বাকী টাকা বিকাশে আপনি পাঠান,সাথে সতর্কবার্তা কোড জেন ভূল না হয়।টাকা বিকাশ করার সাথে বলবে আপনি টাকা বেশি পাঠিয়েছেন, ব্যাংকের মাধ্যমে টাকা আসে আপনি আবার টাকা বিকাশ করেন পরবর্তি কোড পেলে আপনাকে ৩ মিনিটের মধ্যে আগের ৪হাজার টাকা ফেরত পাবেন।আর নতুন কোড ডেলিভারি ম্যানকে দিলে তিনি কোড দিয়ে এসি গাড়ী থেকে মাছ ডেলিভারি করে আপনার বাসাই দিয়ে আসবে।।টাকা পাঠানোর পরে তারা আর কোন যোগাযোগ করবে না আপনি ফোন দিয়ে মাছ কতদুর জানতে চাইলে বলবে আপনার কোড সার্ভার থেকে বের করতে হবে একটু দেরী হচ্ছে অপেক্ষা করুন।কিছুক্ষন পর বলবে ভাই আপনার কোড তো বের করতে পারছিনা তো আপনি এক কাজ করুন নতুন করে টাকা বিকাশ করুন দেখি কোড বের করে আপনাকে দেই কোড পেয়ে গেলে আগের মাছের বিল বাদে বাকি টাকা আপনাকে এখনি বিকাশে ফেরত পাঠাচ্ছি।।আপনি যখন বুজে ফেলবেন যে আপনার সাথে প্রতারনা করা হচ্ছে তাকে কিছু বলার সাথে সাথেই ফেসবুক ও অনলাইন ব্লোক হয়ে যাবে ।
এভাবেই কয়েকজন ভুক্তভুগির কাছে থেকে হাতিয়ে নিয়েছে টাকা , চাদঁপুর ঈলিশ,বরিশালের ঈলিশ নামে ফেসবুক সাইটের কয়েকটি চক্র।এ ভাবেই নতুন প্রতারনার ফাঁদে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে চক্রগুলো।দুজন ভুক্তভোগি বলেন ০১৩১০২২৩৫৪৯ ও ০১৮৬৩৬৪৫০২৭ এই দুটি নম্বরের মাধ্যমে বিকাশে টাকা নিয়েছে প্রতারক চক্রগুলো । এ নাম্বারগুলো তাদের ফেসবুক পেজে দেওয়া ছিল।
এভাবেই নতুন এক প্রতারনার ফাঁদ গড়ে উঠেছে বিভিন্ন মহলে।। নতুন এই চক্র গ্রুপগুলো বেছে নিয়েছে ঈলিশ মাছ বিক্রি নামক নতুন প্রতারনার ফাঁদ।
আইন পরিচালনা কতৃপক্ষের দৃষ্টি আকোর্ষন করছি।
প্রকাশক ও সম্পাদক : কামাল মাহমুদ লেলিন
অফিস ঠিকানাঃ ক-১৮/৫/এ/৫ (৩তলা) কুড়িল বড়বাড়ী,ভাটারা,ঢাকা-১২২৯