1. admin@timesnews71.com : অ্যাডমিন :
প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ৩ বিশেষ সহকারী নিয়োগ | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ৩ বিশেষ সহকারী নিয়োগ

  • প্রকাশের সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তিনজনকে বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এতে তিনজনকে তিনটি মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা অর্পণ করা হয়। রোববার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

তিন বিশেষ সহকারী হলেন- খোদা বকশ চৌধুরী, ড. সায়েদুর রহমান ও অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম।

প্রজ্ঞাপনে বলা হয়, খোদা বকশ চৌধুরী, ড. সায়েদুর রহমান এবং অধ্যাপক ড. এম আমিনুল ইসলামকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় বিশেষ সহকারী হিসেবে নিয়োগদান করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা।

রুলস অব বিজনেস অনুযায়ী খোদা বকশ চৌধুরীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সায়েদুর রহমানকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং আমিনুল ইসলামকে শিক্ষা মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা অর্পণ করা হয়েছে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71