1. admin@timesnews71.com : অ্যাডমিন :
প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্টকে বরখাস্ত করছেন নেতানিয়াহু | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্টকে বরখাস্ত করছেন নেতানিয়াহু

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে বরখাস্ত করে তার স্থানে ন্যাশনাল রাইট পার্টির নেতা গাইডিয়ন সারকে বসাতে চাচ্ছেন। সোমবার ইসরাইলি মিডিয়া এ খবর প্রকাশ করে।

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সাথে সীমান্ত উত্তেজনা বাড়া নিয়ে সরকারের ভূমিকা প্রশ্নে নেতানিয়াহু ও গ্যালান্টের মধ্যে মতানৈক্যের প্রেক্ষাপটে এ খবর প্রকাশিত হলো। গ্যালান্ট উত্তেজনা কমানোর জন্য ব্যাপক কূটনৈতিক চেষ্টা চালানোর পক্ষে অভিমত প্রকাশ করছেন। আর নেতানিয়াহু ব্যাপক মাত্রায় সামরিক অভিযান চালাতে চান।

ইসরাইলি সরকারি সম্প্রচার প্রতিষ্ঠান কান জানিয়েছে, ‘গ্যালান্টকে বাদ দিয়ে তার স্থানে বসানোর জন্য নেতানিয়াহুর দল ও সারের মধ্যে আলোচনা চলছে।’ নেতানিয়হুর লিকুদ পার্টি অবশ্য কোনো ধরনের আনুষ্ঠানিক সমঝোতার কথা অস্বীকার করেছে।

সাবেক লিকুদ সদস্য সার ২০২০ সালে নেতানিয়াহুর সাথে বিবাদের প্রেক্ষাপটে আলাদা দল গঠন করেন। তিনি আবারো ইসরাইলের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে আত্মপ্রকাশ করেছেন।

অন্যদিকে নেতানিয়াহুর ডানপন্থী মিত্রদের কাছে অপছন্দের লোক হলেন গ্যালান্ট। এমনকি উগ্র ডানপন্থী ন্যাশনাল সিকিউরিটি মন্ত্রী ইতামার বেন-গভিরও অপছন্দ করেন গ্যালান্টকে।

সামাজিক মাধ্যমে বেন-গভির বলেন, ‘কয়েক মাস ধরেই গ্যালান্টকে বরখাস্ত করার জন্য নেতানিয়াহুর প্রতি আমি আহ্বান জানাচ্ছি। এখন তাকে অবিলম্বে বরখাস্ত করার সময় চলে এসেছে।

তিনি বলেন, উত্তরাঞ্চলের ব্যাপারে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে। আর এই কাজে নেতৃত্ব দিতে পারার মতো সঠিক লোক নন গ্যালান্ট।

সার যদি ইসরাইলি সরকারের অন্তর্ভুক্ত হতে পারেন, তবে লেবানন ও গাজা সঙ্ঘাত নতুন মাত্রা পাবে বলে ধারণা করা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71