টাইমস নিউজ৭১
সজীব মোল্লা
আশ্রায়ণ-২ প্রকল্পের আওতায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক ভুমি ও গৃহহীন পরিবারকে ৫ম পর্যায়ে ২য় ধাপে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন গণভবনে । একই সাথে সারাদেশে ১৮৮টি উপজেলায় ভুমি ও গৃহহীন পরিবারে মাঝে জমির দলিল ঘর প্রদান করা হয় ।
এরই ধারাবাহিকতায় ১১ জুন মঙ্গলবার বেলা ১১টায় ফরিদপুরের মধুখালীতে ৫ম পর্যায়ে ২য় ধাপে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার ৪টি স্থানে নির্মিত ৬৩টি গৃহ সংশ্লিষ্ট উপকার ভোগিদের মধ্যে ২ শতাংশ জমি ও ঘর হস্তান্তর করা হয়েছে। মধুখালী উপজেলাধীন আশ্রায়ণ-২ প্রকল্পের আওতায় রায়পুর ইউনিয়নের দামোদরদি আশ্রয়ণ প্রকল্পে-১৬টি,মধুখালী পৌসভার দাউলিয়াপাড়া আশ্রায়ণ প্রকল্পে-৬টি, ডুমাইন ইউনিয়নের নিশ্চিন্তপুর আশ্রায়ণ প্রকল্পে-২৫টি এবং গাজনা ইউনিয়নের মহিষাপুর আশ্রায়ণ প্রকল্পে-১৬টি ঘর।
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক উদ্বোধন পরবর্তী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনীকের সভাপতিত্বে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষে ২ শতাংশ জমি ও ঘরের দলিল হস্তান্তর করেন উপজেলা চেয়ারম্যান মুহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ । এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি মোঃ এরফানুর রহমান,উপজেলা ভাইসচেয়ারম্যান মোঃ মোহসিন বিশ্বাস কালু,উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মনজুরুল আলম ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলামসহ প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক : কামাল মাহমুদ লেলিন
অফিস ঠিকানাঃ ক-১৮/৫/এ/৫ (৩তলা) কুড়িল বড়বাড়ী,ভাটারা,ঢাকা-১২২৯