1. admin@timesnews71.com : অ্যাডমিন :
প্রধানমন্ত্রীর নির্দেশনায় দ্রুত সময়ের মধ্যে গাবতলী বাস টার্মিনাল বাইপাস সড়ক নির্মাণ করা হয়েছে -- ডিএনসিসি প্রশাসক | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর নির্দেশনায় দ্রুত সময়ের মধ্যে গাবতলী বাস টার্মিনাল বাইপাস সড়ক নির্মাণ করা হয়েছে — ডিএনসিসি প্রশাসক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

 

আলী আহসান রবি:-

আজ বিকালে গাবতলী ইন্টারসেকশন হতে গাবতলী বাস টার্মিনাল পর্যন্ত ডেলিগেটেড বাস চলাচলের জন্য নির্মিত বাইপাস সড়ক উদ্বোধনকালে তিনি এ কথা জানান |

এসময় প্রশাসক বলেন , এই বাইপাস সড়ক প্রধানমন্ত্রীর উদ্বোধন করার কথা থাকলেও ঈদের কারনে প্রধানমন্ত্রীর নির্দেশনায় আজ উদ্বোধন করা হয়েছে |

তিনি জানান,বাইবাস সড়কের পশ্চিম পাশে পরিচ্ছন্ন কর্মীদের জন্য নির্মিত ১৬ তলার সোসাইটি উদ্বোধন কালে মাননীয় প্রধানমন্ত্রী এই রাস্তা দিয়ে হেঁটে যাবেন |

প্রশাসক বলেন, টেকনিক্যাল মোড় হয়ে বাংলা কলেজের ইউটার্ন এর কারণে গাবতলী বাস টার্মিনালে সর্বদা যানঝট লেগে থাকে | যানজট নিরসনে ট্র্যাফিক বিভাগের অনুরোধে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগ ডে-নাইট কাজ করে অল্প সময়ের মধ্যেই এই সড়ক নির্মাণ সম্ভব হয়েছে |

এই সড়কটি উম্মুক্ত করার ফলে আন্ত:জেলা বাস সোজা বাইপাস হয়ে গাবতলী চলে যাবে এবং কিছুটা হলেও যানজট নিরসনের মাধ্যমে এবছর ঈদ যাত্রা স্বস্তিদায়ক হওয়ার আশা প্রকাশ করেছেন তিনি |

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রশাসক জানান , গাবতলী পশুর হাটের কারনে যানঝট হবে না | কারণ ট্র্যাফিক ব্যবস্থাপনা বিভাগের সাথে কয়েকবার যৌথ সভার মাধ্যমে পশুর হাট ইজারাদারদের সমন্বয়ে নির্দেশিত শর্তের আলোকেই এবছর কোরবানির পশু ক্রয় বিক্রয় হবে | তারা ছোট ছোট ট্রাকে পশু নামাবে এবং প্রধান সড়কে দাঁড়াবে না |

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি,সংসদ সদস্য ফেরদৌস আহমেদ মিষ্টি, ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রকিবুল হাসান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিন, পরিবেশ, জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা সার্কেলের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, আলেম-ওলামা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, “০৯ নং ওয়ার্ডাস্থিত গাবতলী ইন্টারসেকশন হতে গাবতলী বাস টার্মিনাল পর্যন্ত ডেলিগেটেড বাস চলাচলের জন্য নির্মিত বাইপাস সড়ক ” প্রকল্পের আওতায় ডিএনসিসি ‘র প্রকৌশল বিভাগ ২৫০ মিটার সড়ক, নর্দমা, ফুটপাত, মিডিয়ান ও ৫০০ মিটার বাউন্ডারি ওয়াল নির্মান করছে |

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71