টাইমসনিউজ ডেস্ক
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগ একীভূত করার অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রিপরিষদ সচিবকে নির্দেশনা দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।
আজ রোববার প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক এ কে এম মনিরুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে এ কথা বলা হয়েছে।
চিঠিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুটি বিভাগ জননিরাপত্তা ও সুরক্ষা সেবা বিভাগ একত্রীকরণে বিভাগের কাজের ব্যাপকতা, অধিকতর সমন্বয়, গতিশীলতা আনয়ন ও গুরুত্ব বিবেচনা করে জনস্বার্থে একত্রিতকরণে প্রধান উপদেষ্টা অনুশাসন প্রদান করেছেন।
চিঠিতে আরও বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা ও সুরক্ষা সেবা বিভাগের একত্রীকরণের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়ার অনুরোধ করা হলো।
প্রকাশক ও সম্পাদক : কামাল মাহমুদ লেলিন
অফিস ঠিকানাঃ ক-১৮/৫/এ/৫ (৩তলা) কুড়িল বড়বাড়ী,ভাটারা,ঢাকা-১২২৯