1. admin@timesnews71.com : অ্যাডমিন :
প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে হাইকোর্ট ঘেরাও | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে হাইকোর্ট ঘেরাও

  • প্রকাশের সময় : শনিবার, ১০ আগস্ট, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

আল্টিমেটাম দেওয়ার পরও প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগ না করায় হাইকোর্ট ঘেরাও করেছে শিক্ষার্থীরা। শনিবার সকাল ১১টার দিকে হাইকোর্ট প্রাঙ্গণে আন্দোলনকারী শিক্ষার্থীদের ঢল নামে। শনিবার (১০ আগস্ট) বেলা ১১টা থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা মিছিল সহকারে হাইকোর্টে আসা শুরু করেছেন।

এর আগে সারা দেশের শিক্ষার্থীদের হাইকোর্ট ও জেলা কোর্ট ঘেরাও করতে আহ্বান জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।

সমন্বয়ক হাসনাত গণমাধ্যমকে বলেন, ছাত্র-জনতার নেতৃত্বে যে গণবিপ্লব হয়েছে সেটাকে প্রশ্নবিদ্ধ করতে সেনা অভ্যত্থানসহ কয়েকটি অভ্যুত্থানের চেষ্টা হতে দেখেছি। আজকে আমরা দেখছি জুডিশিয়ারি ক্যু করার একটি প্রচেষ্টা হচ্ছে। আমরা প্রধান বিচারপতিসহ অন্য বিচারপতিদের পদত্যাগের আল্টিমেটাম দিয়েছি। কিন্তু তাঁরা একটি ডিজিটাল ক্যু করার পরিকল্পনা করছেন।

তিনি বলেন, আমরা ছাত্র-নাগরিককে আহ্বান জানাবো আপনারা রাজপথ দখল করুন। এবং আপনাদের পার্শ্ববর্তী জেলা কোর্ট, হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট ঘেরাও করেন। যতক্ষণ পর্যন্ত প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতি পদত্যাগ করবেন ততক্ষণ রাজপথ শিক্ষার্থীদের দখলে থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71