1. admin@timesnews71.com : অ্যাডমিন :
প্রাথমিক পর্যায়ে পরীক্ষা পদ্ধতি চালু হয়েছে, বৃত্তিও চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে ----প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

প্রাথমিক পর্যায়ে পরীক্ষা পদ্ধতি চালু হয়েছে, বৃত্তিও চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে —-প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

  • প্রকাশের সময় : রবিবার, ৪ মে, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, আমাদের লক্ষ্য হলো ন্যূনতম সাক্ষরতা অর্জন। শিশুরা মাতৃভাষায় সাবলীলভাবে বলতে পারবে, পড়তে পারবে, লিখতে পারবে। গাণিতিক বিষয়ে সাক্ষরতা অর্জন করবে। যদি শিশুরা তা পারে, তাহলে বলব— আমরা লক্ষ্য অর্জনে সক্ষম হয়েছি। শিশুদের শিক্ষা দেওয়ার বিষয়টি সাধারণভাবে সহজ মনে হলেও এটি একটি গুরুত্বপূর্ণ কাজ। একজন শিক্ষকই একজন শিশুকে জীবনের পথ দেখিয়ে দেন। আমরা চাই প্রধান শিক্ষকের নেতৃত্বে প্রাথমিক বিদ্যালয় সুন্দরভাবে পরিচালিত হোক।

উপদেষ্টা আজ লক্ষ্মীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে লক্ষ্মীপুর জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে করণীয় বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, যৌক্তিক দাবিকে আমরা স্বীকৃতি দিই, মন্ত্রণালয় তা কার্যকর করার চেষ্টা করে। শূন্যপদ পূরণে আমরা চেষ্টা করছি। অবকাঠামো নির্মাণে কিছু পরিকল্পনাগত সমস্যা থাকলেও অনেক ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি হয়েছে। প্রাথমিক পর্যায়ে পরীক্ষাপদ্ধতি চালু হয়েছে, বৃত্তিও চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। মৌলিক শিক্ষার পাশাপাশি সহ-শিক্ষাক্রমিক কার্যক্রম যেমন—বিতর্ক প্রতিযোগিতা, দেয়ালিকা উৎসব, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।

জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পিইডিপি-৪) মোহাম্মদ আতিকুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা, ইউআরসি ইনস্ট্রাক্টর, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং প্রধান শিক্ষকবৃন্দ।
এর আগে উপদেষ্টা জেলা প্রশাসকের কার্যালয়ে ‘জেলা প্রশাসন গ্রন্থাগার’ পরিদর্শন করেন। বৈঠক শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে ‘ভ্রাম্যমাণ বইমেলার’ স্টল পরিদর্শন করেন।

দেশে প্রথম আন্তঃপ্রাথমিক বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

অন্য এক অনুষ্ঠানে উপদেষ্টা লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে দেশে প্রথমবারের মতো লক্ষ্মীপুর জেলা প্রশাসন আয়োজিত আন্তঃপ্রাথমিক বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব উপভোগ শেষে চ্যাম্পিয়ন ও রানার-আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় লক্ষ্মীপুর টাউন সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রানার-আপ হয় রামগঞ্জ স্টেশন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।

পরে বিকেলে উপদেষ্টা লক্ষ্মীপুর জেলার টাউন হলে সদর উপজেলার ২৮৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন হাজার গরিব, অসহায় ও মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষণসামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। আজ ৩০০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষণসামগ্রী বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71