নিজস্ব প্রতিবেদক:
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের র্যাব-১০-এর অভিযানে ১১৪ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় তিন লক্ষ বেয়াল্লিশ হাজার টাকা।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গতকাল শনিবার (২৮ জুন ২০২৫) বিকেল ৩টা ৩৫ মিনিটে র্যাব-১০-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর সদর উপজেলার কোতোয়ালি থানাধীন খলিলপুর বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে মাদক বহনের সময় দুইজনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১১৪ বোতল ফেনসিডিল জব্দ করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ৩,৪২,০০০ (তিন লক্ষ বেয়াল্লিশ হাজার) টাকা।
গ্রেফতারকৃতরা হলেন চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার গয়েশপুর গ্রামের বাসিন্দা মো: জমির উদ্দিন (৩৯), পিতা মৃত পিয়ার আলী, এবং মো: রমজান আলী (৩০), পিতা মৃত আজিজ মিয়া।
র্যাব জানায়, তারা পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ফেনসিডিলসহ অন্যান্য মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রকাশক ও সম্পাদক : কামাল মাহমুদ লেলিন
অফিস ঠিকানাঃ ক-১৮/৫/এ/৫ (৩তলা) কুড়িল বড়বাড়ী,ভাটারা,ঢাকা-১২২৯