1. admin@timesnews71.com : অ্যাডমিন :
ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত মধুখালী থানার এস. এম. নুরুজ্জামান | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত মধুখালী থানার এস. এম. নুরুজ্জামান

  • প্রকাশের সময় : বুধবার, ২১ মে, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

ফরিদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস. এম. নুরুজ্জামান। তাঁর সাহসিকতা, বুদ্ধিদীপ্ত নেতৃত্ব এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়।

গত ১৯ মে সকালে ফরিদপুর জেলা পুলিশ লাইনের শহীদ ছালাম সভাকক্ষে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে পুলিশ সুপার মোঃ আব্দুল জলিল, পিপিএম, ওসি এস. এম. নুরুজ্জামানের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন।

মধুখালী থানার সাব-ইন্সপেক্টর মোঃ রুস্তম আলী জানান, ওসি নুরুজ্জামান মাদক ও অস্ত্র উদ্ধার, ডাকাত ও হত্যা মামলার আসামি গ্রেফতার, ওয়ারেন্ট নিষ্পত্তি, মামলার কার্যকর নিষ্পত্তি এবং আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

এ প্রসঙ্গে ওসি এস. এম. নুরুজ্জামান বলেন, “এই স্বীকৃতি আমার একার নয়—আমার থানার প্রতিটি সদস্যের কঠোর পরিশ্রম ও আন্তরিকতার ফল। আমি সর্বদা চেষ্টা করেছি নিষ্ঠা, পেশাদারিত্ব এবং মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করতে। মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। ভবিষ্যতেও জনগণের আস্থা ও ভালোবাসা ধরে রাখতে আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা রাখবো।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71