1. admin@timesnews71.com : অ্যাডমিন :
ফরিদপুর জেলা সদরপুরে অগ্রযাত্রা ক্লাইমেট চেঞ্জ প্রকল্পের উদ্যোগে কৃষক মাঠ দিবসের আয়োজন। | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

ফরিদপুর জেলা সদরপুরে অগ্রযাত্রা ক্লাইমেট চেঞ্জ প্রকল্পের উদ্যোগে কৃষক মাঠ দিবসের আয়োজন।

  • প্রকাশের সময় : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫

সজীব মোল্লা স্টাফ রিপোর্টার:-

আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের অর্থায়নে, উইনরক ইন্টারন্যাশনাল এর কারিগরি সহযোগিতায় ও টিএমএসএস বাস্তবায়িত বিপেমস অগ্রযাত্রা ক্লাইমেট চেঞ্জ প্রকল্পের আয়োজনে ফরিদপুর জেলার সদরপুর উপজেলার চর নাসিরপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

অত্র ইউনিয়নের ১০০ জনের বেশি কৃষক উক্ত মাঠ দিবসে অংশগ্রহণ করেন। তিন জন কৃষক আধুনিক ও জলবায়ূ পরিবর্তন সহিষ্ণু কৃষি চাষ পদ্ধতির পেঁয়াজ, ধান, পাট, শাকসবজি বিষয়ে প্রদশর্নী ক্ষেতের অভিজ্ঞতা শেয়ার করেন। ফরিদপুর অঞ্চলের জন্য উপযোগি আধুনিক কৃষি ও জলবায়ু পরিবর্তন সহিষ্ণু চাষ পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন সদরপুরে উপজেলা সহকারি কৃষি কর্মকর্তা জনাব মনিরুল ইসলাম।

মাঠ দিবস অনুষ্ঠানে উপসহকারি কৃষি কর্মকর্তা মো: লুৎফর রহমান, গ্রাম আদালত কর্মকর্তা মো: সাইফুর রহমান, বিপেমস অগ্রযাত্রা ক্লাইমেট চেঞ্জ প্রকল্পের প্রকল্প কর্মকর্তা মো: মোকলেস উদ্দিন , অগ্রপথিক খোকন, লাভলি আক্তার, প্রসেনজিৎ ও সুমি আক্তার উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71