নিজস্ব প্রতিবেদক:-
হ*ত্যা মামলা নেননি ওসি: সাংস্কৃতিক মন্ত্রী মহোদয় বোয়ালমারীতে গেলে পা ধরে কান্নায় ভেঙে পড়েন নিহ*তের পরিবার। তাৎক্ষনাত এসপি এবং ওসিকে ফোন করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ মন্ত্রীর।
মাগুরার মহম্মমদপুর উপজেলার সিন্দাইন গ্রামের বাসিন্দা রবিউল ইসলামকে গ*লা কে*টে হ*ত্যা*র অভিযোগ উঠেছে। গত ৫ মে (মঙ্গলবার) ফরিদপুরের বোয়ালমারী উপজেলার হাটখোলারচর এলাকায় এ ঘটনা ঘটে। হ*ত্যা*র পর লা*শ বস্তা*বন্দী করে প্রাইভেট কারে গু*ম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাটি জানাজানি হয়।
নিহতের পিতা ছারোয়ার ওরফে ছোরন অভিযোগ করে বলেন, ‘ আমার ছেলে রবিউলকে মোটরসাইকেলে আনার জন্য হাটখোলারচর নিয়ে যায়। সেখান থেকে কথাকাটাকাটির এক পর্যায়ে ঘরে কু*পায়ে হ*ত্যা করে। এরপর সংবাদ পেয়ে আমি যাই। যায়ে দেখি লা*শ থানায়। এরপর মা*ডার মামলা দিতি গিলাম তারা (পুলিশ) নেয়না। তারা বলে এটা এক্সিডেন্ট মামলা। এরপর আমরা আইছি মন্ত্রীর কাছে।
এ ব্যাপারে এলাকায় পুলিশের প্রতি মানুষের বিরুপ ধারণার সৃষ্টি হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : কামাল মাহমুদ লেলিন
অফিস ঠিকানাঃ ক-১৮/৫/এ/৫ (৩তলা) কুড়িল বড়বাড়ী,ভাটারা,ঢাকা-১২২৯