1. admin@timesnews71.com : অ্যাডমিন :
ফরিদপুর মেডিকেল কলেজের লিফটের নীচে মরদেহ | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইউক্রেনের সামরিক প্রধানকে সরিয়ে দিলেন জেলেনস্কি দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস ইরানে টানা ১১তম দিনে মার্কিন হামলা, একের পর এক বিস্ফোরণ মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ

ফরিদপুর মেডিকেল কলেজের লিফটের নীচে মরদেহ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের লিফটের নিচে থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে হাসপাতালটির বি-ব্লকের দুই নম্বর লিফটের নীচ থেকে মরদেহটি উদ্ধার করে কোতোয়ালি থানা-পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন মো. শামসুল আলম। তিনি বলেন, হাসপাতালে লিফটের নিচে একটি মরদেহ পড়ে থাকার বিষয়টি পুলিশকে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। খবর পেয়ে পুলিশ দুপুর ১২টার দিকে লিফটের নিচে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে। মরদেহটির পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। মরদেহটি দুই থেকে তিন দিন আগের বলে ধারণা করা হচ্ছে।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হুমায়ুন কবির জানান, গতকাল বৃহস্পতিবার রাত দেড়টার দিকে হাসপাতালের নিচতলার বি-ব্লকের ২ নম্বর লিফটের কাছে পচা এবং দুর্গন্ধ বের হয়। দুর্গন্ধের কারণ খোঁজাখুঁজি করতে গিয়ে দেখা যায় লিফটের ভেতর একটি মরদেহ পড়ে আছে। পরে পুলিশকে খবর দিলে আজ দুপুরে মরদেহটি উদ্ধার করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71