
সজীব মোল্লা স্টাফ রিপোর্টার:-
ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যেনেল ইউনিয়নে আমেরিকার ষ্টেট ডিপার্টমেন্টের অর্থায়নে, উইনরক ইন্টারন্যাশনাল এর কারিগরি সহযোগিতায় ও টিএমএসএস কর্তৃক বাস্তাবায়িত বিপেমস অগ্রযাত্রা ক্লাইমেট চেঞ্জ প্রকল্পের আয়োজনে সাড়াদান কার্যক্রম বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় অংশগ্রহনকারী নর্থচ্যানেল ইউনিয়নের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যগণ জলবায়ু পরিবর্তনজনিত তাদের এলাকার অন্যতম দুর্যোগ বন্যা, নদী ভাঙ্গন, অবৈধ বালু উত্তোলনের মত সমস্যাগুলো তুলে ধরেন এবং সমস্যা সমাধানে তাদের উদ্যোগগুলো উপস্থাপন করেন।
কর্মশালায় দুর্যোগ সম্পর্কিত প্রাথমিক সতর্কবার্তা সম্পর্কে অবগতি, বার্তসমূহ প্রচারের কৌশল, দুর্যোগ কালীন ইউনিয়নের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যগণের করণীয় ও কর্মপরিকল্পনা বাস্তবায়ন কৌশল নিয়ে আলোচনা হয়। এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রতি মাসের মিটিং রেজুলেশন কপি উপজেলায় দাখীল করে জেলাকে অবহিত করবেন মর্মে সিদ্ধান্ত গৃহিত হয়।
প্রাণবন্ত এ কর্মশালায় অন্যান্যের মধ্যে উইনরক ইন্টারন্যাশনালের রিজিওনাল কো-অর্ডিনেটর জনাব সৈয়দ আহনাফ তাহমিদ, প্রকল্প কর্মকর্তা মো: মোকলেস উদ্দীন ও অগ্রপথিক সালমা আক্তার উপস্থিত ছিলেন।