1. admin@timesnews71.com : অ্যাডমিন :
ফরিদপুর সুগার মিলস হাইস্কুলে নজরুল জন্মজয়ন্তী পালিত। | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

ফরিদপুর সুগার মিলস হাইস্কুলে নজরুল জন্মজয়ন্তী পালিত।

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ মে, ২০২৪

টাইমসনিউজ৭১

সজীব মোল্লা

মধুখালীতে অবস্থিত ফরিদপুর সুগার মিলস্ হাইস্কুলে কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্ম বার্ষিকী উপলক্ষে শনিবার নজরুল জন্মজয়ন্তী পালন করা হয়েছে।

এ উপলক্ষে আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান,নৃত্য পরিবেশিত হয়। বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক মুহম্মদ আকিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর চিনিকলের লেডিস ক্লাবের সভানেত্রী সাবিনা আক্তার। শিক্ষার্থী স্নেহা রায় অথৈ এর উপস্থাপনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ফরিদপুর চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সভাপতি ও ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মো. শাহিন মিয়া, শ্রমজীবী ইউনিয়নের সদস্য ও বিদ্যালয়ের পিটিএ কমিটির সহ-সভাপতি মতিয়ার রহমান মিঞা, বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক অচিন্ত কুমার কুন্ডু,শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস জেবা,জয় সরকার প্রমুখ। ফরিদপুর সুগার মিলস হাইস্কুলের ষষ্ঠ হতে নবম শ্রেণির শিক্ষার্থীদের আয়োজনে ও বিদ্যালয়ের সার্বিক ব্যবস্থপনায় এ অনুষ্ঠানে চিনিকলের মহাব্যবস্থাপক(কারখানা)মো.আলমগীর হোসেন, মহাব্যবস্থাপক(প্রশাসন) মুহাম্মদ মিজানুর রহমান,বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী,শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71