1. admin@timesnews71.com : অ্যাডমিন :
ফের রাজপথে নামার হুঁশিয়ারি সারজিসের | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

ফের রাজপথে নামার হুঁশিয়ারি সারজিসের

  • প্রকাশের সময় : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

শেখ হাসিনার দোসরদের গ্রেপ্তার করা না হলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

সোমবার (২১ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এক পোস্টে এমন হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

ফেসবুকে সারজিস লিখেছেন, ‘১৬ বছরের অন্যায়, অত্যাচার, কুকর্মের উপযুক্ত শাস্তি না পেয়ে সন্ত্রাসীরা বের হয়ে আসার চেষ্টা করছে৷ আমরা আবার রাজপথে নামার আগে এসব খুনি ও তাদের দোসরদের গ্রেপ্তার করুন৷’

যেখানে অন্যায়, সেখানেই প্রতিবাদ করুন : সারজিস আলম
এরা পুরোনো শকুন, দেখি কতবড় কলিজা ওদের : সারজিস
এর আগে রোববার (২০ অক্টোবর) পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এক মতবিনিময়ে শিক্ষার্থীদের প্রতিবাদী হয়ে উঠার আহ্বান জানিয়েছেন সারজিস। তিনি বলেন, যেখানে অন্যায়, সেখানেই প্রতিবাদ করুন। আগামী দিনে কেউ যদি ক্ষমতার অপব্যবহার করে, অন্যায়, অনিয়ম, দুর্নীতি করে এবং সুদ, ঘুষ ও মাদকের সঙ্গে জড়িত থাকে তাহলে তার গঠনমূলক প্রতিবাদ করুন। সরাসরি না হলে সামাজিক যোগাযোগমাধ্যমে করুন। এটি না করলে আবারও দেশে একই সংস্কৃতি তৈরি হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71