1. admin@timesnews71.com : অ্যাডমিন :
বনমালীদিয়া যুব সংঘের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইউক্রেনের সামরিক প্রধানকে সরিয়ে দিলেন জেলেনস্কি দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস ইরানে টানা ১১তম দিনে মার্কিন হামলা, একের পর এক বিস্ফোরণ মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ

বনমালীদিয়া যুব সংঘের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫

মেহেদী হোসেন পলাশ

ফরিদপুরের মধুখালীতে বনমালীদিয়া যুব সংঘের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় নিউ ইসলামিয়া একাদশ বনাম ভাই ভাই একাদশ এ দুটি দল অংশগ্রহণ করে। এতে ভাই ভাই একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে নিউ ইসলামিয়া একাদশ। তোফাজ্জল হোসেন বাপ্পি, ও মেহেদী হাসান আশিকের সার্বিক পরিচালনায়, জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী পৌর বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ফরিদুল ইসলাম। অনুষ্ঠানটি উদ্বোধন করেন উপজেলা যুবদলের আহবায়ক এস এম মুক্তার হোসেন, এছাড়া আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক আবু নাসের টিটু, পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মাহাবুব তালুকদার, পৌর বিএনপির দপ্তর সম্পাদক ও মধুখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হোসেন পলাশ,

পৌর যুব দলের যুগ্ন আহবায়ক রিহাদ মোল্লা তপু,জেলা ছাত্রদলের সহ-সভাপতি সোহেল রানা,উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক শরিফুল ইসলাম সেতু, পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক গোলাম শরাফত শরৎ। এছাড়া অনুষ্ঠানটি সার্বিক সহযোগিতায় ছিলেন রাব্বি, সিফাত, পাপ্পু,শিমুল,আলিফ সহ অন্যান্যরা।

খেলা শেষে বিজয়ী দল ও রানার্সআপ দলকে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি শাহাবুদ্দিন আহমেদ সতেজ। তুমুল প্রতিদ্বন্দিতামূলক এই খেলাটি শত শত দর্শক উপভোগ করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71