1. admin@timesnews71.com : অ্যাডমিন :
বন্যাকবলিত ৫ জেলায় কৃষকদের বীজ-চারা, ১৫ দিনে শতভাগ গবাদিপশুকে টিকা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

বন্যাকবলিত ৫ জেলায় কৃষকদের বীজ-চারা, ১৫ দিনে শতভাগ গবাদিপশুকে টিকা

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬


টাইমস‌নিউজ ডেস্ক:-

কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের পাঁচ জেলার কৃষকদের ধান বীজ ও চারা সরবরাহ করা হবে এবং আগামী ১৫ দিনের মধ্যে শতভাগ গবাদিপশুকে খুরা রোগ (এফএমডি) ও প্রয়োজনীয় টিকার আওতায় আনা হবে।

শুক্রবার চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারীতে ক্ষতিগ্রস্ত কৃষক, মৎস্যচাষী ও খামারিদের মাঝে ধান বীজ, পুনর্বাসন উপকরণ ও গোখাদ্য বিতরণ এবং গবাদিপশুর টিকাদান কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত চাষাবাদে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় বীজ সরবরাহ করা হচ্ছে। যেসব জমি এখনও পানির নিচে রয়েছে, সেসব কৃষকের জন্য বিকল্প বীজতলা প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি বন্যার পর রোগের ঝুঁকি মোকাবিলায় পাঁচ জেলায় ব্যাপক টিকাদান কর্মসূচি শুরু হয়েছে এবং গোখাদ্য সংকট মোকাবিলায় প্রথম ধাপে ৩৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, মৎস্য খাতের ক্ষয়ক্ষতির জরিপ শেষে ক্ষতিগ্রস্ত চাষিদের পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া কৃষিপণ্য সংরক্ষণে পর্যায়ক্রমে সারা দেশে প্রায় দুই হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপন এবং জলাবদ্ধতা কমাতে অবৈধভাবে দখল হওয়া সরকারি খাল উদ্ধার ও খনন কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71