1. admin@timesnews71.com : অ্যাডমিন :
বর্তমান অন্তর্বর্তী সরকার যত দিন খুশি, তত দিন ক্ষমতায় থাকুক, এটা কোনো কথা হতে পারে না।’-পার্থ | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

বর্তমান অন্তর্বর্তী সরকার যত দিন খুশি, তত দিন ক্ষমতায় থাকুক, এটা কোনো কথা হতে পারে না।’-পার্থ

  • প্রকাশের সময় : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, ‘বর্তমান অন্তর্বর্তী সরকার যত দিন খুশি, তত দিন ক্ষমতায় থাকুক, এটা কোনো কথা হতে পারে না।’

শনিবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর ইস্কাটনে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘দুঃসময়ের কণ্ঠস্বর : স্বপ্ন ও বাস্তবতা’ শীর্ষক সংলাপে বক্তৃতা করেন তিনি।

আন্দালিব রহমান পার্থ বলেন, ‘বর্তমান সরকারকে আমাদের সুযোগ দেওয়া দরকার। কিন্তু তার অর্থ এই নয় যে আমি বলব তারা যত দিন খুশি, তত দিন ক্ষমতায় থাকুক, এটা কোনো কথা হতে পারে না।

পলিথিন সরাতে এ সরকার আসেনি। পুলিশের পোশাক-লোগো চেঞ্জ হবে কি না, স্টেডিয়ামের নাম পরিবর্তন হবে কি না, সেগুলো এ সরকারের মুখ্য কাজ নয়। মুখ্য কাজ যেটা, সে রোডম্যাপ আমরা এখনো পাইনি।’

কিন্তু এটা ১৫-১৭ বছরের প্রতিফলন। যে কারণে বিরাট গ্যাপ দেখা দিচ্ছে।’

বর্তমান সরকারের উপদেষ্টাদের সঙ্গে মানুষের কোনো কানেকটিভিটি নেই উল্লেখ করে পার্থ বলেন, ‘এমন মানুষ সরকারে থাকা দরকার, যাদের মানুষের সঙ্গে কানেকটিভিটি আছে। আপনাদের রাজনৈতিক দলকে গুডবুকে নিয়েই কাজ করতে হবে।

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উদ্দেশ করে এ রাজনীতিবিদ বলেন, ‘আপনারা বলছেন, এক স্বৈরাচারের পরিবর্তে আরেক স্বৈরাচার আসতে দেবেন না। তাহলে নিজেরাই দল করুন। তাহলে বুঝবেন, রাজনীতি কী আর অ্যাকটিভিজম কী!’

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71