টাইমসনিউজ ডেস্ক
বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ভারত কাজ চালিয়ে যাবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন, ভারতকে বাংলাদেশের সঙ্গে যৌথ স্বার্থে কাজ করতে হবে। সেখানে বর্তমানে যে সরকার ক্ষমতায় রয়েছে, ভারত তার সঙ্গেই কাজ চালিয়ে যাবে।
শুক্রবার (৩০ আগস্ট) দিল্লিতে রাজীব সিক্রির লেখা ‘স্ট্র্যাটেজিক কনড্রামস : রিশেপিং ইন্ডিয়াস ফরেন পলিসি’ বই প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্যে তিনি এ কথা বলেন।
এস জয়শঙ্কর বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার সময় থেকেই আমাদের সম্পর্ক চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়ে গিয়েছে এবং এটি স্বাভাবিক, আমরা বর্তমান সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাব।
তিনি বলেন, ‘কিন্তু আমাদের এ-ও স্বীকার করতে হবে, সেখানে রাজনৈতিক নানা পরিবর্তন হয়েছে। এসব পরিবর্তন অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে পারে। স্পষ্টতই এখানে আমাদের পারস্পরিক স্বার্থ দেখতে হবে।
প্রকাশক ও সম্পাদক : কামাল মাহমুদ লেলিন
অফিস ঠিকানাঃ ক-১৮/৫/এ/৫ (৩তলা) কুড়িল বড়বাড়ী,ভাটারা,ঢাকা-১২২৯