1. admin@timesnews71.com : অ্যাডমিন :
বাংলাদেশকে বাণিজ্যযুদ্ধে সঙ্গে রাখতে চায় চীন: মির্জা ফখরুল | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

বাংলাদেশকে বাণিজ্যযুদ্ধে সঙ্গে রাখতে চায় চীন: মির্জা ফখরুল

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

টাইমসনিউজ ডেস্ক:-

বাংলাদেশকে বাণিজ্যযুদ্ধে পাশে রাখতে চায় চীন বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

শনিবার (১৮ জুলাই) রাজধানীতে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের এক অনুষ্ঠানে মির্জা ফখরুল এ কথা বলেন। 

তিনি বলেন, ব্যবসা-বাণিজ্য ও নিরাপত্তার স্বার্থে বাংলাদেশের মতো দেশগুলো চীনের দিকে ঝুঁকছে।

চীনকে সম্প্রসারণবাদের বিরুদ্ধে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ-চীন সম্পর্ক এখন সর্বোচ্চ পর্যায়ে এবং চীন, বাংলাদেশকে বাণিজ্য যুদ্ধে সঙ্গে রাখতে আগ্রহী। 

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ চীনের পাশাপাশি প্রতিবেশী ভারত ও ইউরোপের সঙ্গেও ভারসাম্যপূর্ণ ও শক্তিশালী সম্পর্ক বজায় রাখতে চায়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যাসিস্ট সরকার যখন পেটাচ্ছিল তখনও চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে সম্পর্ক ছিলো বিএনপির। আর চীনের সঙ্গে দেশের রাষ্ট্রীয় এবং বেসরকারিভাবে সম্পর্ক রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের ফলে বাংলাদেশ ও চীনের মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্ব, কৌশলগত অংশীদারিত্ব এবং বহুমাত্রিক সহযোগিতার সম্পকর্কে সুসংহত করবে।

একই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশ ও চীনের সম্পর্ক পারস্পরিক আস্থা, সম্মান, উন্নয়ন সহযোগিতা এবং দীর্ঘদিনের বন্ধুত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত। অবকাঠামো উন্নয়ন, বানিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আগামী দিনে আরও সম্প্রসারিত হবে।

লং লাইভ বাংলাদেশ চীন ফ্রেন্ডশিপ শীর্ষক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, রোহিঙ্গা শরণার্থী সমস্যা সমাধানে চীনকে পাশে চায় বাংলাদেশ।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর বাংলাদেশ ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক এক অনন্য উচ্চতায় পৌঁছেছে। সাম্প্রতিক সময়ে ব্যবসা-বাণিজ্য, অবকাঠামো উন্নয়ন এবং কৌশলগত সহযোগিতার মাধ্যমে এ বন্ধুত্ব আরও সুদৃঢ় হয়েছে। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ও অংশীদারিত্ব আরও শক্তিশালী হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এমএ রশিদুজ্জামান মিল্লাত, সানজিদা ইসলাম তুলি, শামসুর রহমান শিমুল বিশ্বাস, বাংলাদেশ চীন মৈত্রী সমিতির সভাপতি ও বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা অ্যাডভোকেট নজমুল হক নান্নু।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71