1. admin@timesnews71.com : অ্যাডমিন :
বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে রাখার হুমকি - অমিত শাহ | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে রাখার হুমকি – অমিত শাহ

  • প্রকাশের সময় : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হুমকি দিয়ে বলেছেন, তার দেশে যেসব বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে ধরা পড়বে, তাদের উল্টো করে ঝুলিয়ে সোজা করবেন।

নিজ দেশের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) একটি নির্বাচনী সমাবেশে এ হুমকি দেন অমিত।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ বলছে, শুক্রবার ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলায় পরিবর্তন যাত্রা নামে একটি কর্মসূচিতে যোগ দেন অমিত শাহ। সেখানে তিনি ভাষণও দেন।

এ সময় তিনি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উদ্দেশ্যে হুমকি দেন। তিনি বলেন, ঝাড়খণ্ডে বিজেপি সরকার গঠন করতে পারলে প্রত্যেক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে খুঁজে বের করে উল্টো ঝুলিয়ে রাখা হবে।

রাজ্যের প্রতিটি গ্রামে আগামী ২ অক্টোবর পর্যন্ত পরিবর্তন যাত্রা অনুষ্ঠিত হবে। এই পদযাত্রার মাধ্যমে পরিবর্তনের বার্তা দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

ঝাড়খণ্ডে বিজেপিকে সরকার গঠনে সহায়তা করতে সাধারণ জনতার প্রতি আহ্বান জানান বিজেপির এ জ্যেষ্ঠ নেতা। তিনি বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবেন বলেও এ সময় হুঁশিয়ারি দেন।

তিনি আরও বলেন, অমিত শাহ বলেছেন, এ জমি আদিবাসীদের। কিন্তু এখানে অনুপ্রবেশকারীদের সংখ্যা বাড়ছে। আদিবাসীদের সংখ্যা ৪৪ শতাংশ থেকে কমে ২৮ শতাংশ হয়েছে। অনুপ্রবেশকারীরা জেএমএম, কংগ্রেস এবং আরজেডির ভোট ব্যাংক হওয়ায় এখানকার সরকার জনকল্যাণের পরিবর্তে অনুপ্রবেশকারীদের কল্যাণে নিযুক্ত রয়েছে।

তিনি ঝাড়খণ্ড হাইকোর্টকে ধন্যবাদ দিয়ে বলেন, আদালত বাংলাদেশ থেকে অনুপ্রবেশের তদন্তের জন্য একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। কেন্দ্র শিগগিরই ঝাড়খণ্ড সরকারের সহায়তায় তদন্তের জন্য একটি কমিটি গঠন করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71