1. admin@timesnews71.com : অ্যাডমিন :
বাংলাদেশি হাজিদের সেবায় মিনায় দায়িত্ব পালন করবে ১৮টি টিম | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

বাংলাদেশি হাজিদের সেবায় মিনায় দায়িত্ব পালন করবে ১৮টি টিম

  • প্রকাশের সময় : বুধবার, ৪ জুন, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে হজের আনুষ্ঠানিকতা। ৮ জিলহাজ হজযাত্রীরা মিনার উদ্দেশে রওয়ানা হবেন। বাংলাদেশি হাজিদের সেবায় মিনায় দায়িত্ব পালন করবে ১৮টি টিম। আজ সৌদি আরবের মক্কা আল মোকাররমায় বাংলাদেশ হজ অফিস হতে এসকল টিম গঠন সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

গতকাল হজ মনিটরিং কমিটির সভায় হজযাত্রীদের হজ পালন সহজ ও নিরাপদ করার লক্ষ্যে সুনির্দিষ্ট দায়িত্ব অর্পণ করে বিভিন্ন টিম গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ সিদ্ধান্তের আলোকেই কাউন্সিলর (হজ) এই আদেশ জারি করেন।

সরকারি মাধ্যমে আগত হজযাত্রীদেরকে মিনায় পৌঁছানো ও হজ শেষে মিনা থেকে তাদের হোটেলে ফেরত আনার জন্য চারটি টিম গঠন করা হয়েছে। এই চারটি টিমে দায়িত্ব পালন করবে ১০ জন কর্মকর্তা। হজযাত্রীদের পথনির্দেশ ও প্রয়োজনীয় সহায়তায় মিনার ছয়টি গুরুত্বপূর্ণ স্থানে নিয়োজিত থাকবে ছয়টি টিম। এই ছয়টি স্থানে তিন শিফ্‌টে প্রশাসনিক ও কারিগরি সহায়তাকারী টিমের ৮৭ জন কর্মকর্তা-কর্মচারীরা দায়িত্ব পালন করবেন।

বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের তাবু পরিদর্শনে গঠন করা হয়েছে আটটি দল। ২৩ সদস্যবিশিষ্ট এই দলসমূহ স্বতন্ত্রভাবে মিনার ৫ নম্বর জোনে বিভিন্ন সেবা প্রদানকারী কোম্পানির তাবুসমূহ পরিদর্শন করবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71