1. admin@timesnews71.com : অ্যাডমিন :
বাংলাদেশের মানুষ সর্বোচ্চ ধর্মীয় স্বাধীনতা ভোগ করছে --- উপদেষ্টা মাহফুজ আলম | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

বাংলাদেশের মানুষ সর্বোচ্চ ধর্মীয় স্বাধীনতা ভোগ করছে — উপদেষ্টা মাহফুজ আলম

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

উপদেষ্টা আজ শিল্প মন্ত্রণালয়ে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশন (ইউএস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলেজিয়াস ফ্রিডম)-এর প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতে এ কথা বলেন।

এ অঞ্চলে মুসলমান-হিন্দু সম্প্রদায়ের দীর্ঘদিনের সহাবস্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে উপদেষ্টা বলেন, বর্তমান বাংলাদেশে ধর্মীয় কারণে কোনো নাগরিকের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে না। সকল ধর্মের মানুষ সমান অধিকার ভোগ করছে। বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় উৎসব পালনেও সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হচ্ছে।

উপদেষ্টা বলেন, গত কয়েক মাসে দেশে কোনো সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেনি। সংখ্যালঘু নির্যাতন প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটছে বলে একটি মহল সবসময় অপপ্রচার চালাচ্ছে। এই অপপ্রচারের বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে হবে।

মাহফুজ আলম বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের কেউ কেউ নিজেদের আওয়ামী লীগের সহযোগী মনে করছেন এবং এখনো আওয়ামী লীগের পক্ষে কাজ করছেন। এটি খুবই দুঃখজনক। তিনি রাষ্ট্র পুনর্গঠন কার্যক্রমে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।

সাক্ষাৎকালে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশনের চেয়ারম্যান স্টিফেন শ্নেক, ঢাকাস্থ মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মেগান বোলডিন, দূতাবাসের পলিটিক্যাল ইকোনমিক কাউন্সিলর এরিক গিলান ও আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশনের সিনিয়র পলিসি অ্যানালিস্ট সিমা হাসান উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71