1. admin@timesnews71.com : অ্যাডমিন :
বাংলাদেশের শ্রম খাতকে শক্তিশালী করতে আইএলও-এর সহযোগিতা একান্ত কাম্য- শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

বাংলাদেশের শ্রম খাতকে শক্তিশালী করতে আইএলও-এর সহযোগিতা একান্ত কাম্য- শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা

  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক

অন্তর্বর্তীকালীন সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন প্রধান অতিথির বক্তৃতায় বলেছেন, আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)) কর্তৃক আমাদের অংশীদারদের ক্রমাগত সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ এবং বাংলাদেশের শ্রম খাতকে শক্তিশালী করতে তাদের সহযোগিতা একান্ত কাম্য।

উপদেষ্টা আজ মুন্সিগঞ্জের ঢালি আম্বার নিবাসে ‘Understanding Alternative Dispute Resolution (ADR) and Developing the Draft Standard Operating Procedure (SOP) for Arbitration in Industrial Dispute Settlement’ শীর্ষক আয়োজিত এক কর্মশালায় বলেন, শ্রম সেক্টরে একটি কার্যকর বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের কর্মশালার মাধ্যমে একটি খসড়া স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (SOP) তৈরি করা হবে এবং শ্রম বিরোধ নিরসনে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাজ করবে। বাংলাদেশ শ্রম আইন (বিএলএ) ADR-এর ভিত্তি স্থাপন করেছে এবং শ্রম আদালতের উপর চাপ কমানোর জন্য ADR নিয়ে কাঠামোগত সংস্কার করা প্রয়োজন।

এছাড়া শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম শফিকুজ্জামান কর্মশালায় বলেন, আমরা স্বীকার করি যে ADR পদ্ধতির কার্যকর বাস্তবায়নে চ্যালেঞ্জগুলো রয়ে গেছে। কিছু মূল চ্যালেঞ্জের মধ্যে রয়েছে ADR বেনিফিট সম্পর্কে সচেতনতার অভাব, প্রাসঙ্গিক প্রতিষ্ঠানের সীমিত ক্ষমতা এবং ADR এর জন্য একটি মানসম্মত পদ্ধতির অভাব। এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার জন্য সরকার, শ্রমিকপক্ষ, মালিকপক্ষ এবং উন্নয়ন অংশীদার-সহ সকল স্টেকহোল্ডারের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

এ সময় শ্রম অধিদপ্তরের মহাপরিচালক ফাহমিদা আখতার এনডিসি, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক ওমর মোঃ ইমরুল মহসিন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71