1. admin@timesnews71.com : অ্যাডমিন :
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ট্রাম্পের নিন্দা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ট্রাম্পের নিন্দা

  • প্রকাশের সময় : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের ওপর বর্বর সহিংসতার নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকলে এটা কখনও ঘটত না। স্থানীয় সময় বৃহস্পতিবার মাইক্রোব্লগিং সাইট এক্স-এ পোস্ট করে ট্রাম্প এসব কথা বলেন।

পোস্টে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘‘আমি বাংলাদেশে হিন্দু, খ্রিষ্টান এবং অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে ‘বর্বর সহিংসতার’ তীব্র নিন্দা জানাচ্ছি, যারা উচ্ছৃঙ্খল জনতা দ্বারা আক্রমণ ও লুটপাটের শিকার হয়েছেন। বাংলাদেশ এখন পুরোপুরি বিশৃঙ্খল।”

ট্রাম্প বলেন, ‘আমার চোখের সামনে কখনই এমন ঘটত না। সারা বিশ্বে ও আমেরিকায় হিন্দুদের অবহেলা করেছেন কমলা ও জো বাইডেন। ইসরায়েল থেকে শুরু করে ইউক্রেন থেকে আমাদের দক্ষিণ সীমান্ত পর্যন্ত ঘটনা একটি বিপর্যয়। কিন্তু আমরা আমেরিকাকে আবার শক্তিশালী করব এবং শক্তিমত্তা দিয়ে শান্তি ফিরিয়ে আনব!’

হিন্দু আমেরিকানদের ‘কট্টর বামপন্থি’ ও ধর্মবিরোধী এজেন্ডা থেকে রক্ষা করার কথাও বলেন তিনি। বলেন, ‘আপনাদের স্বাধীনতার জন্য লড়াই করব। আমার প্রশাসনের অধীনে আমরা ভারত এবং আমার ঘনিষ্ঠ বন্ধু প্রধানমন্ত্রী মোদির সঙ্গে আমাদের বৃহৎ অংশীদারত্বকে আরও শক্তিশালী করব।’

আরও নিয়মনীতি এবং অধিক কর দিয়ে কমলা হ্যারিস ছোট ব্যবসাগুলোকে ধ্বংস করে দেবেন বলেও সতর্ক করেন ট্রাম্প। বলেন, ‘এর বিপরীতে আমি কর কমিয়েছিলাম, নিয়মনীতি সহজ করেছিলাম এবং ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অর্থনীতি গড়ে তুলেছিলাম। আমরা এটি আবার করব, আগের যে কোনো সময়ের চেয়ে আরও বৃহৎ এবং ভালো; এবং আমরা আমেরিকাকে আবারও মহান করব।’

দীপাবলির শুভেচ্ছা জানিয়ে সাবেক এই প্রেসিডেন্ট বলেন, ‘আমি আশা করি আলোর উৎসব মন্দকে সরিয়ে ভালোর বিজয়ের দিকে নিয়ে যাবে!’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71